বন্দরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
“জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে” শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ বন্দর থানা হেযবুত তওহীদ।গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ বন্দর একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্দর থানা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক কিরণ ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্পাদক ও দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক রূফায়দাহ পন্নী।আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২২,২৩,২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাওন অংকন। আয়োজিত এ অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শিউলি
নওশাদ, সংরক্ষিত কাউন্সিলর ১৯,২০,২১ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন প্রধান শিক্ষক একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দর, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম কমান্ডার ২৩ নং ওয়ার্ড নাসিক, মোঃ নুরুল ইসলাম টেলু, সভাপতি একরামপুর ইস্পাহানি বড় জামে মসজিদ, মোঃ জসিম উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক একরামপুর ইস্পাহানি বড় জামে মসজিদ ও
বাইতুল আমান জামে মসজিদ, নবী আওয়াল দেওয়ান সাবেক সহ-সভাপতি একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সহ সাধারণ সম্পাদক একরামপুর ইস্পাহানি বড় জামে মসজিদ, মোঃ আজগর আলী, সভাপতি বন্দর থানা হেযবুত তওহীদ, মাহমুদা আক্তার দিপা, নারী সম্পাদক সিলেট বিভাগ হেযবুত তওহীদ, উম্মতিযান মাখদুমা অনি, নারী সম্পাদক নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদ।এসময় আলোচনা সভার মূখ্য আলোচক রূফায়দাহ পন্নী বলেন, নারীরা একটি
জাতির অর্ধেক জনসংখ্যা। সেই নারীদেরকে পশ্চাৎপদ রেখে জাতির উন্নতি, প্রগতি সম্ভব নয়। জাতির কাক্সিক্ষত উন্নতি পেতে হলে নারীদেরকে যথাযথ যোগ্যতা ও মেধানুযায়ী সমাজে সকল ক্ষেত্রে অংশগ্রহন নিশ্চিত করতে হবে। উগ্রবাদ,ধর্মব্যবসা,অপরাজনীতি, হুজুগ, গুজব, ধর্মান্ধতা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মের প্রকৃত শিক্ষা ও আদর্শ মানবজাতির কাছে তুলে ধরে আসছে হেযবুত তওহীদ। আর এ
মহান কাজে পুরুষদের পাশাপাশি হেযবুত তওহীদের নারীরাও নিজেদের যোগ্যতা ও মেধা অনুযায়ী অংশগ্রহণ করে নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যানে অবদান রেখে যাচ্ছে। হেযবুত তওহীদের নারীদেরকে মনে রাখতে হবে, ধর্মের নামে যাবতীয় জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে।


