Logo
Logo
×

বিশেষ সংবাদ

বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে
Swapno


দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, আজকের প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, পঁচিশ বছর পাকিস্তানি শাসকদের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

 

 

এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলার আগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে স্বাধীনতার যে অর্জন এ অর্জনকে ধূলিস্যাৎ করা হয়েছে। ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বেশী করে অনুশীলন করতে হবে।

 

 

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু শিক্ষা নয়, ছাত্রদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম দেওভোগ, ভূইয়াবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে বিজয়ের ৫২বছর উপলক্ষে ৩দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন