Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহীদদের প্রতি শ্রদ্ধা জানান না.গঞ্জ জেলা আওয়ামীলীগ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পিএম

শহীদদের প্রতি শ্রদ্ধা জানান না.গঞ্জ জেলা আওয়ামীলীগ
Swapno


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গত শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য এড.হোসেন আরা বাবলী, সাবেক মহিলা বিষয় সম্পাদক মরিয়ম কল্পনা।

 

 

সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.নিজাম আলী, সাবেক সদস্য হাজী আমজাত হোসেন, শামসুজ্জামান ভাষানী, শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগ নেতা হাজী জসিম উদ্দিন, আব্দুল মতিন পাগলা, শাহজাহান, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মজিবুর রহমান ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মেহেদী হাছান রবিন, এ.বিএম আজহারুল ইসলাম, আক্তার হোসেন সুকুম সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন