Logo
Logo
×

বিশেষ সংবাদ

নতুনের চেয়ে পুরাতন আলুর দাম বেশি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

নতুনের চেয়ে পুরাতন আলুর দাম বেশি
Swapno


সাধারণত নতুন জিনিসের দাম প্রথমদিকে বেশি থাকলেও পুরাতনের দাম একটু কমেই বিক্রি হয়। কিন্তু গতকাল (সোমবার)  নারায়ণগঞ্জের সবচেয়ে পাইকারি কাঁচাবাজার দিগুবাবুর বাজার ঘুরে দেখা গেল বিভিন্ন চিত্র। পুরানো আলুর পাশাপাশি নতুন আলু বাজারে থাকলোও এখনো চড়া দামে কিনতে হচ্ছে পুরাতন আলু।

 

 

সপ্তাহের ব্যবধানে পুরাতন আলুর কেজি প্রতি ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে পুরাতন আলু বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। আর নতুন আলু বিক্রি হয়েছে ৭০ টাকা করে। তবে অধিকাংশ ব্যবসায়ীকে নতুন আলু বিক্রি করতে দেখা গিয়েছে। অন্যদিকে হাসের ডিমেরও ডজনে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে।

 


আলুর বাজারে বাজারে দেখা যায়, নতুন আলু প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে। কেজি প্রতি ৬০ টাকা। সে তুলনায় পুরাতন আলু বিক্রি হচ্ছে প্রতি পাল্লা ৩২০ টাকা করে কেজি প্রতি ৬৪ টাকা। এছাড়া খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। ডিমের বাজারে দেখা যায়, মুরগির ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। কিন্তু হাসের ডিমের প্রতি পিসে ৫ টাকা বেড়ে ২০ টাকা দরে ১ হালি ৮০ টাকায় বিক্রি হচ্ছে এবং ডজন বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।  

 


বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহের উপরে সবকিছুর দাম নির্ভর করে। বর্তমানে নতুন আলুও চেয়ে পুরাতন আলুর চাহিদা বেশি। অন্যদিকে শীতকালীন নতুন আলু বাজারে আসায় পুরাতন আলুর সরবরাহ কমে গেছে। তাই দাম নতুন চেয়ে পুরাতন আলুর বেশি।      
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন