Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাশকতা এড়াতে না.গঞ্জে রাতের ট্রেন বন্ধ

Icon

আবু সুফিয়ান

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

নাশকতা এড়াতে না.গঞ্জে রাতের ট্রেন বন্ধ
Swapno


ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রাতের শেষ ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে যুগের চিন্তা'কে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান। তিনি বলেন, অনিবার্য কারণে কিছু দিন ধরে রাত ১০:৩০ টার নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ৯:৩০ টার ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলাচলকারী রাতের শেষ ট্রেন শিডিউলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

তিনি জানান, যে কোনো সময় এটি চালু হতে পারে। স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, রাতের ট্রেনে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। মূলত এই নাশকতার ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে । আর আজ থেকে ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ২০মিনিটে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন