না.গঞ্জে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ১৪ লাখ ১৭৩টি নতুন বই
নুরুন নাহার নিরু
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম
নতুন বছরে নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় প্রাথমিক শাখায় শিক্ষার্থীদের মধ্যে মোট ১৪ লাখ ১৭৩ টি নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। ইাতমধ্যে জেলা সরকারি ও বেসরকারি প্রাথমিক পর্যায়ে বই বিতরনের কার্যক্রম চলছে। প্রতিবারের মতো এবারও ১লা জানুয়ারিতে পালিত হবে বই উৎসব। শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হবে নতুন বই।
জানা যায়, নারায়ণগঞ্জের পাচঁটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৪৭টি, এনজিও পরিচালিত রয়েছে ৪২টি, কিন্ডার গার্টেন রয়েছে ১ হাজার ৪৭টি, উচ্চ বিদ্যালরে আওতাধীন প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬২টি, আনরেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ টি এবং অন্যান্য রয়েছে ১৯টি। বাংলা র্ভাসনে মোট বই বিতরন করা হবে ১৩ লাখ ৯২ হাজার ৭৭১টি।
যার মধ্যে সদরে ৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি, বন্দরে ১ লাখ ৪৩ হাজার ৩৭৯টি, সোনারগাঁেয় ২ লাখ ৯৫ হাজার, রূপগঞ্জে ২ লাখ ৮৮ হাজার ও আড়াইহাজারে ১ লাখ ৯১ হাজার ৮৪৪ টি। ইংরেজী ভার্সনে বিতরন করা হবে ৭ হাজার ৪০২ টি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম জানান, আমরা চাহিদা মতো সব বই হাতে পেয়েছি। এসব বই জেলার পাচঁটি উপজেলা বিতরন চলছে। ১লা জানুয়ারিতে প্রাথমিক পর্যায়ে যে সকল স্কুল রয়েছে সে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।


