মৌসুম শুরু হওয়ার পর থেকে বাজারে নতুন আলু এসেছে। অন্যদিকে কিছু পুরানো আলুও এখনো বাজারে রয়েছে। তারপরেও কমছে না আলুর দাম। পাশাপাশি শীতকালীন সবজি সহ অন্যান্য সবজির দামও বেশ চড়া। গত ১ সপ্তাহের ব্যবধানে পাইকারিতে নতুন ও পুরাতন আলুর প্রতি কেজি ১০ পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। অপরদিকে খুচরা বিক্রেতারা ১০০ তে হাঁক ছাড়ছেন।
এ বছরের সেপ্টম্বের থেকে হাঠাৎ করে বাড়তে শুরু করে আলুর দাম। বাজার নিয়ন্ত্রণের জন্য ৩৫-৩৬ টকা প্রতি কেজি আলুর দাম বেঁেধ দেওয়া হয়। তাতে কোনো সুফল নাে পয়ে ৩০ অক্টোবর সরকার আলু আমদানির জন্য অনুমতি দিলেও বড় কোনো প্রভাব লক্ষ করা যায়নি বাজারে। প্রতি কেজি আলুর দাম ৫০ টাকার নিচে নামেনি।
দিগুবাবুর বাজারে দেখা যায়, নতুন ও পুরান আলু পাইকারি প্রতি কেজি বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা দরে। এবং প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। পুরানো আলু কোথাও কোথাও একটু কম মিলছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। আর নতুন আলু আকারে একটু ছোট হলে তা বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা দরে।
ব্যবসায়ীরা বলছেন, আলুর দাম কমার দিকে ছিলো। কিন্তু এখনো পর্যাপ্ত পরিমানে আলুর সরবরাহ হয়নি। আগের চেয়ে কম আসতে শুরু করেছে। তাতে দামও বাড়তে শুরু করে। মৌসুমের শুরুতে নতুন আলুর দাম একটু বেশি থাকলেও এ বছরের মতো আমি আর কখনো দেখিনি যে পুরাতন আলুর দাম এতো বেশি বা নতুন আলুর সমপরিমান দাম পুরাতনের।
পাড়া-মহল্লা গুলোতে দেখা যায়, অলিতে-গলিতে এবং মহল্লার ছোট বাজারগুলোতে বিক্রেতারা মাঝারি এবং ছোট আকারে নতুন ও পুরাতন আলু বিক্রি করছেন ৮০-৮৫ টাকা দরে। তবে আকারে বড় গুলো ১০০ তে হাঁক ছাড়লেও দাম কষাকষিতে ৯০-৯৫ টাকা দরে বিক্রি করছেন তারা।


