Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করতে চাই: নান্নু

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০২:০০ পিএম

সোনারগাঁবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করতে চাই: নান্নু
Swapno


সোনারগাঁয়ের বারদী বাজার মোহাম্মদ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যােগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মার্চ) বাদ আসর উক্ত ইফতার মাহফিলে এক বক্তব্যে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি ও আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, 'সামনেই উপজেলা পরিষদ নির্বাচন তাই আমি আপনাদের দোয়া চাই।

 

 

সকলের দোয়া ও ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রাণপ্রিয় নেতা ও এমপি কায়সার ভাইয়ের পাশে থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রীজ ও কালভার্টের উন্নয়ন সহ সোনারগাঁয়ে যে সকল অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত করতে চাই, সর্বোপরি সোনারগাঁবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করতে চাই'।

 

 

এসময় বাংলার প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী কুরআনুল কারিম ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এসময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, উক্ত মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ সর্বসাধারণ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন