Logo
Logo
×

বিশেষ সংবাদ

জন্মাষ্টমীর শোভাযাত্রায় নিরাপত্তার আস্থা প্রদান এস. আলম রাজীবের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১২:১৭ এএম

জন্মাষ্টমীর শোভাযাত্রায় নিরাপত্তার আস্থা প্রদান এস. আলম রাজীবের
Swapno

 

 

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জস্থ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে দেশে চলমান বন্যার সংকটময় মুহুর্তে বন্যার্তদের সহযোগিতায় মন্দির কমিটির উদ্যেগে ত্রাণ বিতরণ, জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠান ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের পূজা উদযাপন কমিটি আয়োজিত সভায় মন্দির কমিটি ও হিন্দু নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বহিঃবিশ্ব বিএনপি নেতা এস. আলম রাজীব।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী, সহ-সভাপতি বিকাশ সাহা, সুব্রত সাহা, যাদব রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাত, যুব বিষয়ক সম্পাদক এম. ডি. ফাহিম, জেলা সাইবার ইউজার দলের সমন্বয়ক নাফিজ রহমান, তন্ময় রহমান, মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক রাজীব মনোয়ার, ছাত্রদল নেতা রাতুল, আর এইচ হৃদয় প্রধান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত ছাত্র, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবক হিসেবে জন্মাষ্টমীর শোভাযাত্রায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

 

এ সময় এস. আলম রাজীব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি প্রয়াত রণবীর রায় চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান হিসেবে তার ছেলে জয় কে রায় চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন।

 

এস. আলম রাজীব উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের মূল পরিচয় আমরা মানুষ এবং আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক।  যারা বিগত দিনে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, দেশকে গুম, খুন, হত্যা ও দুর্নীতির রাজ্যে পরিণত করেছিল, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা সহ আমাদের সকলের সাবর্জনীন সংগ্রামে আমাদের মাতৃভূমি সোনার বাংলাদেশ আরো একবার গত ৫ই আগস্ট স্বাধীন হয়েছে, আর এই স্বাধীনতা ধরে রাখতে এবং রাষ্ট্র সংস্কারের কাজে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে, 

 

যাতে সেই অপশক্তি আবারো কোনো নীল নকশা ও নগ্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আপনাদের পাশে আছি সর্বক্ষণ।

 

 আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে ডাকবেন, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে আপনাদের সকল ধর্মীয় উৎসব ও কার্যক্রম এখন আরো বেশি আনন্দ ও জাকজমকপূর্ণভাবে পালন করতে পারবেন। আমরা কোনো ধর্মকেই রাজনৈতিক ইস্যুতে পরিণত করার বিপক্ষে সবসময়। ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়। যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু দেশ ও দেশবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ শক্তি, এটি আমাদের মনে রাখতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন