নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন
ঈদের পরে নাগরিক সকল সমস্যা সমাধান করবো
মেহেদী হাসান
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
ঈদের পরে নাগরিক সকল সমস্যা সমাধান করবো
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, ঈদের পরে ইনশাল্লাহ নারায়ণগঞ্জে যে সকল নাগরিক সমস্যা আছে, যানজট সমস্যা, রাস্তা-ঘাট ভাঙ্গা, হকার সমস্যা, অটো সমস্যা সহ বিভিন্ন এই সমস্যাগুলো সমাধান করে ছাড়বো। যতো বড় ধরনের প্রতিবন্ধকতা আসুক, কোন প্রতিবন্ধকতায় লড়তে পারবে না, আপনারা আমার সাথে থাকবেন। গতকাল বুধবার (১৮ মার্চ) নগরীর ১৭নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় এড.সাখাওয়াত হকারদের নিয়ে বলেন, একজনের জন্য রাস্তা না, রাস্তা হলো সবার। সবার জন্য উন্মুক্ত করে রাখতে হবে। রাস্তার মধ্যে ব্যবসা করা যাবে না। আমরা ঈদের পরে এই সমস্যা সমাধান করবো। শহরের যানজটের উদ্দেশ্যে তিনি বলেন, সিটি কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে রিকশার লাইন্সেস দিয়েছি, শুধু সেই রিকশাই সিটি কর্পোরেশন এলাকায় এসতে পারবে, পৌঁছাতে পারবে।
যেসকল অটোর লাইন্সেস নাই, বাহির থেকে এসে এখানে যাতে যান সৃষ্টি করতে না পারে, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আপনারা সকলে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জে পানির সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুৎতের সমস্যা সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান করবো। যাতে নাগরিকরা যাতে কোন অসুবিধায় ভুগতে না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতো ভালো ভালো কাজ করছে, আপনারা শুধু তার জন্য দোয়া করবেন। আপনারা রোজা রেখেছেন ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া করবেন আল্লাহর কাছে, তারেক রহমান যাতে এই ভালো ভালো কাজ বেশি বেশি করতে পারে। তার কর্মদক্ষতা দিয়ে যাতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আপনারা দোয়া করবেন।


