Logo
Logo
×

বিশেষ সংবাদ

জিয়া হলকে পুনঃনির্মাণের পরিকল্পনায় মামুন মাহমুদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

জিয়া হলকে পুনঃনির্মাণের পরিকল্পনায় মামুন মাহমুদ
Swapno

মহান স্বাধীনতা দিবস  উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে প্রথমে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে একটি বিশাল র‌্যালি বের করে চাষাড়া বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে ফুল দেওয়া হয়।

এরপরই নারায়ণগঞ্জের ঐতিহ্য বর্তমানে ধ্বংসস্তুপে পরিণত শহীদ জিয়া হলে নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় তিনি পুরো জিয়া হলটি পরিদর্শন করেন যা এক সময় এটি টাউন হল নামে পরিচিত ছিলো। বিশেষ করে এই হলটি এক সময়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র বিন্দু ছিলো। প্রতিনিয়তই এই হলটি হাততালি আর করোতালিতে মাতানো থাকতো। তবে কালের বিবর্তনে এই হলটি এখন যেন এক বর্তমানে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসন আমলে এই হলটি নিয়ে নতুন করে কোন চিন্তা ভাবনা করা হয়নি বরং এই জিয়া হলটি শেষ করে দেওয়ার জন্য করা হয় একের পর এক ষড়যন্ত্র শুধু তাই তৎকালীন সময়ে জিয়া হল ভেঙে ৬ দফা ভবন নির্মানের জন্য পরিকল্পনা করেন নারায়ণগঞ্জের প্রভাবশালী  আওয়ামী লীগের নেতা ও সাবেক এমপি এ কে এম শামীম ওসমান এই এই জিয়া হলের নাম পরিবর্তনেরও প্রস্তাব জানানো হয়।

শুধু তাই নয় সেই ২০২৪ সালের এপ্রিলে এই হলে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুারাল রাতের আধারে তার নির্দেশে ভেঙ্গে ফেলা হয়। এমনকি সেই সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান চন্দল শীল ম্যুারাল ভাংঙ্গা নিয়ে হাসিঠাট্ট করেন এবং যারাই এই নেক্কারজনক কাজটি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা করেন। তবে এক ৫ আগষ্টের মাধেমে দীর্ঘদিনের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতন ঘটে এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়ে যায়।
 
এরপর দেড় বছরেরও বেশি সময় অন্তর্বর্তী কালীন সরকার ড. ইউনুস প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। আর এতেই আবারো নতুন করে স্বপ্ন দেখছেন এই নারায়ণগঞ্জবাসী আবারো হাততালি আর করোতালিতে মাতানো থাকতে এই জিয়া হল। সামাজিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে আবারো সরগরম থাকবে এই জিয়া হল।
 
দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষ এবং রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব সকলেরই চাওয়া এই জিয়া হলটি পুনঃস্থাপন করা হোক, তারই ধারাবাহিকতায় এবার সকলের সাথে একাত্বতা প্রকাশ করে  নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এই জিয়া হলটি পুনঃস্থাপন করে নারায়ণগঞ্জবাসীকে উপহার দিতে চান। জেলা পরিষদও জেলা বিএনপির তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানাবেন যাতে করে অতি দ্রুত সময়ের মধ্যে এই জিয়া হল আবারো নতুন রূপে নারায়ণগঞ্জবাসী দেখতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন