Logo
Logo
×

বিশেষ সংবাদ

বন্দর কার্যালয়ে অফিস করলেন প্রশাসক এড. সাখাওয়াত

বন্দরের প্রত্যেকটি খাল পরিষ্কার ও খনন করবো

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

বন্দরের প্রত্যেকটি খাল পরিষ্কার ও খনন করবো

বন্দরের প্রত্যেকটি খাল পরিষ্কার ও খনন করবো

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর কার্যালয়ে অফিস করলেন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। অফিস করতে এলে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠন পৌরসভা ভবনের সামনে ভিড় করেন।  এদিকে গত ৩৫ দিনে সিটিতে বিশাল পরিবর্তন নিয়ে সামনে আনায় সদর-বন্দরের স্থানীয়রা সাখাওয়াতকে পছন্দের তালিকায় নিয়ে এসেছেন। গতকাল বুধবার (১ এপ্রিল) বন্দর উপজেলার অফিসের কার্যক্রম শুরু করেন এবং প্রতি সপ্তাহের বুধবার অফিস করার ঘোষনা দেন।


বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এখানে সকলকে নয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে। সোয়া ৯ টার পরে কেউ আসলে সেদিন হাজিরা হবে না। ৭ থেকে ১০ দিনের মধ্যে ডিজিটাল হাজির পদ্ধতি সংযোজন করবো। কারণ অফিসের একটা সময়সূচি আছে। সঠিক সময়ে আসলেন এবং গেলেন কীনা সেটা সেই মেশিনে উঠবে। তিনি বলেন, আমরা আপনাদের কাছে একটা জিনিসই চাই। জনগণের সেবা যেন নিশ্চিত হয়। জনগণ যেন হয়রানির শিকার না হয়। জনগণ যেন সেবাটা পায়। সে বিষয়টা আপনারা সচেষ্ট থাকবেন।


তিনি আরো বলেন, আমি জনগণের সাথে সম্পৃক্ত। আপনারা যদি কারও সাথে খারাপ ব্যাবহার করেন তাহলে প্রতিটা ঘরে আমাদের নেতাকর্মী রয়েছে। আমার কাছে কিন্তু খবর পৌঁছে যাবে। এ অফিস যারা করেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনাদের পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যে জায়গাটা আপনার রুটি রুজির জায়গা, এ জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কাজ ফেলে রাখা যাবে না।


আজকের কাজ কালকে করা যাবে না। যথাসময়ে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন নারায়ণগঞ্জকে চকচকে ঝকঝকে নারায়ণগঞ্জে পরিনত করতে হবে। আমরা এই বন্দরে যে কয়টি খান আছে এগুলো পরিষ্কার করবো। যেটা খনন করা দরকার সেটা খনন করবো। তিনি বলেন, আমরা বড় ভাই আবুল কালামের সাথে আমরা কথা হয়েছে। আজ তিনটা ওয়ার্ডে মশার ঔষধ দিব। আজ সংসদ না থাকলে তিনি এটা উদ্বোধন করতেন।


এর আগে গত (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাখাওয়াত হোসেনকে এ পদে নিয়োগ দেয় সরকার। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং পরবর্তী সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গঠিত সরকারের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে (২৫ ফেব্রুয়ারী) দায়িত্ব নিয়ে নারায়ণগঞ্জবাসীকে যানজট ও ধুলাবালুমুক্ত নগরী উপহার দিতে ৬০ দিনের এক বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। সেই হিসেবেই বর্তমানে তিনি কাজ করছেন। ইতিমধ্যে রাস্তাঘাট, ড্রেনেজ, হকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সমস্যা সমাধানের লক্ষে বৃদ্ধপরিকর অবস্থায় রয়েছেন সাখাওয়াত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন