Logo
Logo
×

বিশেষ সংবাদ

বলাৎকারের ঘটনা ফাঁসের আশঙ্কায় শিশু সৈকতকে নির্মমভাবে হত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

বলাৎকারের ঘটনা ফাঁসের আশঙ্কায় শিশু সৈকতকে নির্মমভাবে হত্যা

বলাৎকারের ঘটনা ফাঁসের আশঙ্কায় শিশু সৈকতকে নির্মমভাবে হত্যা

Swapno


নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় সাত বছরের শিশু সৈকত ইসলাম হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বলাৎকারের ঘটনা পরিবারকে জানিয়ে দেওয়ার আশঙ্কায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সৈকত ইসলাম (৭) স্থানীয় বাসিন্দা মো. রঞ্জু মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরদিন ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে হাজী হাশেম স্পিনিং মিলের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহে মাথায় ইট দিয়ে থেঁতলানোর একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। পাশাপাশি শরীরের স্পর্শকাতর স্থানে আঘাতের আলামতও লক্ষ্য করা যায়। এ ঘটনায় নিহতের ভাই মো. সজিব মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, ঘটনার পরপরই তদন্ত শুরু করে ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করা হয়। নরসিংহপুর এলাকা থেকে মো. জীবন মিয়া (১৫) নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক কিশোর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানায়, সে প্রথমে শিশু সৈকতকে জোরপূর্বক বলাৎকার করে। পরে বিষয়টি পরিবারকে জানিয়ে দেওয়ার ভয় পেয়ে ঘটনাস্থলেই ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন