Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাখাওয়াত নামলে বাধা কে ?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

সাখাওয়াত নামলে বাধা কে ?

সাখাওয়াত নামলে বাধা কে ?

Swapno

নগরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ফুটপাতের হকার সমস্যা। যারা নিয়মিত বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের কাউকে ম্যানেজ করে চাঁদার মাধ্যমে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শহরের প্রধান সড়কের ফুটপাতগুলো দখলে রাখে। ফুটপাতের পাশাপাশি রাস্তাও থাকে হকারদের দখলে। যা নিয়ে দেখার কেউ না থাকায় দীর্ঘদিন যাবৎ অস্বস্তিতে নগরবাসী। এবার হকার সমস্যা থেকে নগরবাসীতে স্বস্তি¡ থেকে (১৩ এপ্রিল) ডেড লাইন বেঁধে দিয়েছেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান।


গত ২০১৮ সালের হকার সমস্যার এই জটিল সমীকরণ ঠেকাতে উওর মেরু ও দক্ষিণ মেরুতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তারপরও যানজট ও হকার নিয়ে নারায়ণগঞ্জ বাসি কোন সফল পাইনি। ইতিমধ্যে কয়েক দফায় এই যানজট নিরসনের উদ্যোগ নিলেও ব্যর্থ হয়েছেন প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহল। তবে এবার যানজট নিরসনে মাঠে নেমেছেন মহানগর বিএনপির আহবায়ক সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। তিনি বিশ্বাস করেন ঐক্যের বন্ধন অটুট থাকলে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে যানজট ও হকার নিরসন করা সম্ভব। তাই তিনি যানজট ও হকার নিরসনের লক্ষ্যে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলকে এক টেবিলে বসার আহ্বান জানান।


গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাসিক ভবনের মিলনায়তনে সকলের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক এডভোকেট শাখা হোসেন খান সকলের সমন্বয়ে যানজট ও হকার নিরসনে আগামী (১৩ এপ্রিল) থেকে উচ্ছেদ অভিযান শুরু করার পক্ষে মত প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, এবার শহর থেকে এমনভাবে হকার উচ্ছেদ হবে যেন হকার আগামীতে বসতে না পারে। যাকে ঘিরে এবার নগরবাসীর চোখে (১৩ এপ্রিল) কি হচ্ছে যে সেদিন উঠছে নানা কৌতুহল।


অনেকেই বলছে, বিগত দিনে শামীম-আইভীর মতোই কি আবার হকার উচ্ছেদ ও হকার উচ্ছেদ বিরোধীদের মধ্যে সংঘর্ষ হতে পারে কিনা। ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন হকার যেহেতু রাজনৈতিক প্রশ্রয় ব্যবহার করে স্থান করে নেই সেই ক্ষেত্রে উচ্ছেদের দিন সকলেই হকারের বিরোধীতায় মাঠে থাকলে হকাররা পরবর্তীতে কোন দলীয় নেতাকর্মীদের প্রশ্রয় নিতে পারবে না। যাকে ঘিরে নানা দিক বিবেচনায় করেই ডেড লাইন ফিক্সড করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন সূত্র।


এদিকে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হকারদের রাস্তা থেকে উঠিয়ে দেয়া হচ্ছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে কাউকে কাউকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এদিকে রমজান মাসে রাজধানীর লাগোয়া জেলা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পান মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব গ্রহণ করেই ৬০ দিনের কর্মসূচির ঘোষণা দেন তিনি।


এর মধ্যে প্রধান সমস্যার সমাধান হিসেবে হকারমুক্ত নারায়ণগঞ্জ গড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। যাকে ঘিরে তিনি নানাভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে হকার উচ্ছেদের প্রথম ধাপ হিসেবে ফুটপাতের অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু এখনো ফুটপাত ছাড়েনি হকাররা। কিন্তু একনো উচ্ছেদ অভিযান পরিলক্ষিত হচ্ছে না। কবে নাগাদ হবে তারও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে বিরূপ সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন নারায়ণগঞ্জের হকারদের খুঁটির জোর কোথায়? এবার (১৩ এপ্রিল) হকারদের ডেড লাইনকে ঘিরে আলোচনা শুরু হয়েছে নগরীতে। প্রশ্ন উঠছে বিগত দিনে হকার উচ্ছেদে সাবেক মেয়র আইভীর বাধা ছিলো ‘গডফাদার’ শামীম ওসমান। তাহলে এবার সিটি প্রশাসক সাখাওয়াত মাঠে নামলে বাধা হবে কে? দলীয় নাকি বিরোধী দলীয় কেউ এবার সাখাওয়াতের বাধা হয়ে দাঁড়াবে এইসব বিষয় নিয়ে উঠছে নানা প্রশ্ন।


সূত্র জানিয়েছে, ইতিমধ্যে হকার উচ্ছেদের অংশ হিসেবে প্রথমে মহানগর শ্রমিকদল বিষফোঁড়া হর্কাস শ্রমিকদলকে বিলুপ্ত করেন। পরবর্তীতে ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে গত (২ এপ্রিল) সন্ধ্যার পর শুরু হয় ওই অভিযান। প্রায় তিন শতাধিক ফুটপাতে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়। এ সময় বিদ্যুতের প্রধান সংযোগ থেকে অবৈধভাবে নেয়া প্রায় ৩০০ দোকানের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু এতে ও নিজ ইচ্ছায় মাঠ ছাড়েনি হকার যাকে ঘিরে এবার আঙ্গুল বাঁকা করে হলে ও আগামী ১৩ এপ্রিল হকারমুক্ত করা হবে নগরীর বিবি রোড।  


এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের বিভিন্ন সমস্যা সমাধানে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, “নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যা সমাধানে ব্যবসায়ী সংগঠনগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এমপি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবÑসবাই এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।” তিনি আরো বলেন, অতীতে এমপি ও মেয়রের দ্বন্দ্বের কারণে এসব সমস্যার সমাধান সম্ভব হয়নি। তবে এবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন , “আগামী ১৩ এপ্রিল (সোমবার) চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অভিযান শুরু হবে। এটি একদিনের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে প্রতিদিন পরিচালিত হবে।

” তিনি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর স্বার্থে সবাইকে এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান। ‎তিনি বলেন, এ অভিযানে পুলিশ প্রশাসনের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রায় ১০০ জন কর্মী নিয়োজিত থাকবে। শহরের সব হকার স্থানীয় নয় উল্লেখ করে তিনি জানান, প্রকৃত হকারদের নির্দিষ্ট স্থান ও এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে বিবি রোডে কোনো হকার বসতে দেওয়া হবে না।


তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্ত অটোরিকশা প্রায় ৭ হাজার হলেও বাস্তবে ১৭ হাজার লাইসেন্স এবং প্রায় ৭০ হাজার অটোরিকশা চলাচল করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় আলাদা রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে।


তিনি বলেন, “ডিজিটাল বারকোডের মাধ্যমে চালক শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি শহরের বাইরের কোনো অটোরিকশাকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। এতে যানজট কমবে এবং দুর্ঘটনাও হ্রাস পাবে।”

উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকরা মেয়র আইভীর উপর হামলা চালিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে যানজট ও হকার ইস্যুতে বৈঠকে উপস্থিত হয়েছিলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।


সেই সভায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কের ফুটপাত দখল নিয়ে হকারদের প্রসঙ্গে আলাপ-আলোচনা হয়। একপর্যায়ে সভায় উপস্থিত সবাই ফুটপাতে হকার না বসানোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছে। সেই সঙ্গে হকারদের বসার বিষয়ে কঠোরভাবে দমন করার নির্দেশনা দেওয়া হয়। তাদের এই একমত হওয়ার পরদিন থেকে নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত থাকে। কিন্তু কিছুদিন পর থেকেই আবার ফুটপাতে বসতে শুরু করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হকাররা যেন লাগামছাড়া হয়ে পড়েন।


এবার ২০২৬ সালে ফের হকার উচ্ছেদে আগামী ১৩ এপ্রিল মাঠে কঠোরভাবে নামতে যাচ্ছেন সিটি প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান। যাকে ঘিরে তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী মহলসহ দোকান মালিকসহ এবং নিজ দলীয় নেতাকর্মী ছাড়া বিরোধী দলীয় সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং বিগত দিনে হকার উচ্ছেদ আশ্বাস হলে ও সকলের সহযোগীতায় আমরা এবার ঐক্যবদ্ধ এই শহরকে হকারমুক্ত করতে সফল হবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন