২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শাসনগাঁও (বিসিক) এলাকায় শিল্প-কারখানায় চাঁদাবাজির হাতবদল হয়েছে। পূর্বে সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকা ‘ঝুট ব্যবসা’ বা কারখানার অন্যান্য সুযোগ-সুবিধা বিএনপি নিলে ও কমছে না বিশৃঙ্খলা। পটপরিবর্তনের পর থেকেই বিসিকে ঝুট ব্যবসা দখল ও ভাগবাটোয়ারা নিয়ে দফায় দফায় সংঘের্ষ ঘটনা ঘটে অভিযোগ উঠে স্থানীয় বিএনপি- যুবদল- স্বেচ্ছাসেবকদল- ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এদিকে পটপরিবর্তনে বিসিকের পাঁচ শতাধিক গার্মেটন্স, ফ্যাক্টরীর ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণে একাধিক গ্রুপ থাকলে ও দফায় দফায় দুটি গ্রুপের সঙ্গেই ‘ঝুট’ ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ইতিমধ্যে গত দেড় বছরে বিসিকের ব্যবসা নিয়ে ৭টির অধিক সংঘের্ষর ঘটনা ঘটেছে, যার মধ্যে আলোচিত সংঘর্ষ তিনটি।
এদিকে গত (১২ ফেব্রুয়ারী) বিএনপি ক্ষমতায় আসলেও এখনো বিএনপির সম্মান বিএনপিই ক্ষুন্ন করছেন। কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ‘ঝুট’ ব্যবসা ঘিরে সংঘর্ষ দিন যতই যাচ্ছে ভয়ানক আকার ধারণ করছে বিসিক। শুধু পটপরিবর্তনের পরই নিয়ন্ত্রণ নিয়ে ক্ষ্যন্ত নয় গ্রুপ ক্ষমতায় এসে ও আওয়ামী লীগের পালানোর দুই বছরে ও ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে জড়াচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে সারিজল আহমেদের সঙ্গে মাসুদুজ্জামানের অনুসারী মোহাম্মদ হোসেনের (এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক) পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অনুসারীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটান। সংঘর্ষের একপর্যায়ে রাকিবুল ইসলাম ও পথচারী ইমরান গুলিবিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাঁদের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকেরা। ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষার্থী ইমরান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এর আগে গত ২০২৪ সালের (২৯ আগস্ট) বিসিকের ২ নম্বর গেইটে ডান পাশের ৩ নম্বার গলিতে ‘মার্টিন নিট ওয়্যার, বিশাল নিট ওয়্যার’ এর ঝুট নিয়ন্ত্রণকে বিসিক ২ নম্বর গেইটে ডান পাশের ৩ নম্বার গলিতে থানা স্বেচ্ছাসেবক দলের গ্রুপ ও ফতুল্লা থানা বিএনপি একাংশ গ্রুপের উভয়ের মধ্যে ভাগবাটোয়ার নিয়ে এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দু’গ্রুপের লোকজন সংঘর্ষে জরিয়ে পড়ে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুই গ্রুপের মধ্যে। এতে উভয়পক্ষের দুইজন গুরুত্বসহ আহত হন প্রায় ১২ জন।
পরবর্তীতে ২০২৪ সালের (২০ সেপ্টেম্বর ) বিসিক এক নম্বর গল্লিতে ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদলের এক গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে উভয় পক্ষের প্রায় ৩ জন আহত হন।
তা ছাড়া ২০২৪ সালের ডিসেম্বর মাস জুড়ে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীতে কিছুদিন যাবৎ দফায় দফায় শ্রমিক অসন্তোষের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে বিকেএমই‘এ এর সভাপতি মোহাম্মদ হাতেমের হুকুমে নির্দেশনা এসেছিলো শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ নিলেই বাড়বে ‘ঝুট’ ফ্যাক্টরীর সংখ্যা সেই অফারে বিএনপি বিসিকের সেই আলোচিত ২ টি গ্রুপ তা লুফে নিতে একাধিক শ্রমিকদের উপরে হামলা চালিয়ে ছিলেন সেখানে ও বিএনপি আঘাতে একাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা উঠে এসেছিলো।
পরবর্তীতে ২০২৫ সালের (১০ মে) থানা কৃষদলের এক নেতার গার্মেন্টস নিয়ন্ত্রণে নিতে ছাত্রদল ও যুবদলের এক গ্রুপ বিসেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটায় এই ঘটনায় বস্ত্র ও পোশাক শ্রমিক লীগের এক নেতা গুরুত্বর আহত হয়েছিলেন।
পরবর্তীতে ২০২৫ সালের (১২ জুলাই) সন্ধ্যায় বিসিকের ৩ নম্বার গলিতে যুবদল নেতার ঝুটের ট্রাক স্বেচ্ছাসেবক দল নেতা ছিনিয়ে দিতে চাইলে সেখানে সংঘর্ষে জড়াই দুই গ্রুপের নেতাকর্মীরা। ইতিমধ্যে বর্তমানে বিএনপি ক্ষমতায় আসলে ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ক্ষমতায় নেই বিএনপি। যাকে ঘিরে ধারণা করা হচ্ছে যাকে ঘিরে ইতিমধ্যে ছন্নছাড়া বিএনপি সংঘর্ষে আরো একাধিক বার জড়াতে পারে আধিপত্যকে ঘিরে এমনই গুঞ্জন উড়ছে।


