সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন
আমরা পুরনো সন্ত্রাসী সংস্কৃতির লক্ষণ দেখছি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আমরা পুরনো সন্ত্রাসী সংস্কৃতির লক্ষণ দেখছি : আব্দুল্লাহ আল-আমিন
” নারায়ণগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা পুরনো সন্ত্রাসী সংস্কৃতির লক্ষণ দেখছি—গুম, হত্যা, চাঁদাবাজি ফিরে আসছে। এসব বন্ধ করতে হবে।” ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রত্যেক এলাকায় অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলন আমাদের নতুন পরিচয়। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে না পারলে দেশ আবার পুরনো অবস্থায় ফিরে যাবে।তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, এবি পার্টির মহানগর সভাপতি শাজাহান বেপারি, খেলাফত মজলিস মহানগর সভাপতি ইলিয়াস আহমাদ, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, নারায়নগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ প্রমূখ।


