রেহাই পেতে আলীর দৌড়ঝাঁপ
ফতুল্লার চাঞ্চল্যকর শুভ হত্যাকান্ডে সম্পৃক্ত এবং অপহরণ মামলার আসামী শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে নয়া নাটকীয়তার আশ্রয় নিয়েছেন হোয়াইট ক্রিমিনাল আলী। শুভ অপহরণ বা হত্যার পর শুভ অপহরণ মামলা নিয়ে আলী কোন মাথা ব্যাথা না থাকলেও আলীকে বিশেষ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই শুভ হত্যায় সাংবাদিক আলী নামটি শুভ অপহরণ মামলার প্রধান আসামী রানার সহযোগী হলেন কথিত সাংবাদিক আলী এই আলীকেই আসামী করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাও নিশ্চিত করেছেন।
তবে শুভ অপহরণ মামলার গণমাধ্যমে আলীর লাঘাম টেনে ধরায় শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে আলী নয়া নাটকীয়তায় আশ্রয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মহলে তার সহযোগীদের দিয়ে প্রচার করছেন শুভ অপহরণ মামলার আসামীটি তিনি নন এই আলী হচ্ছেন অন্য আলী।
মূলত, আলী হোসেন কথিত সাংবাদিক হলেও অপকর্মের অবৈধ টাকার প্রভাবে গণমাধ্যমে অসাধু সম্পাদকদের ম্যানেজ করে সাংবাদিক কার্ড সংগ্রহ করে অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এদিকে শুভ হত্যা কান্ডে সম্পৃক্ততার অভিযোগ এবং অপহরণ মামলার আসামীরা একে একে গ্রেফতার হলেও হোয়াইট ক্রিমিনাল আলী এখনো অধরা থাকায় ধুম্রজাল সৃষ্টি হচ্ছে। কেননা আলী হচ্ছেন অপরহরণ মামলার প্রধান আসামী রানার ঘনিষ্ঠ সহযোগী আলীকে গ্রেফতারের মাধ্যমে রানার অপকর্মের ভান্ডার এবং শুভ হত্যাকান্ডে রানার সম্পৃক্ততার বিষয়টিও ষ্পষ্ট হয়ে আসবে।


