পিঠ বাঁচাতে আলীর দৌড়ঝাঁপ
শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে আলীর নাটকীয়তায় শেষ রক্ষা হচ্ছে না বিদায় শুভ হত্যায় ফেঁসে গিয়ে এবার দৌড়ঝাঁপ শুরু করেছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে আদালতপাড়ায়। এদিকে কথিত সাংবাদিক ট্যাগ থাকায় কিছু অসাধু মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে বিভিন্ন মহলে তদবীরসহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোর অপব্যাখ্যা করে বিভ্রান্ত করছেন শুভ হত্যা থেকে রেহাই পেতে। তবে কোন ক্রমেই শুভ হত্যা মামলা থেকে রেহাই না পাওয়ায় প্রশাসনের তৎপরতায় আতঙ্কে আলী তার নিকট আত্মীয়দের দ্বারা নিজের পিঠ বাঁচাতে দৌড়ঝাঁপ করাচ্ছেন।
এদিকে শুভ অপহরণ মামলার প্রধান আসামী রানার সহযোগী হিসেবে কথিত সাংবাদিক আলী দীর্ঘদিন বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় সহজেই স্থানীয় জনসাধারণ মামলার এজাহারে সাংবাদিক আলী নামটি থেকে সহজেই শনাক্ত করেছেন এই আলীই হচ্ছেন কথিত সাংবাদিক রানার বহু অপকর্মের হোতা হোয়াইট ক্রিমিনাল আলী। এছাড়া এই আলীকেই আসামী করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাও নিশ্চিত করেছেন। তবে শুভ অপহরণ মামলার গণমাধ্যমে আলীর লাঘাম টেনে ধরায় শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে আলী নয়া নাটকীয়তায় আশ্রয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মহলে তার সহযোগীদের দিয়ে প্রচার করছেন শুভ অপহরণ মামলার আসামীটি তিনি নন এই আলী হচ্ছেন অন্য আলী।
কিন্তু এই অপপ্রচার বা শুভ অপহরণ মামলাটিকে বিভ্রান্ত করতে নানা অপকৌশল করে ব্যর্থ হয়ে এবার আলী নিজের পিঠ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তার নিকট আত্মীয়দের দ্বারা। ইতিমধ্যেই আলী শুভ অপহরণ মামলায় ফেঁসে গিয়েছেন হত্যা মামলায়ও ফেঁসে যাচ্ছেন। যার কারণে সাংবাদিক ট্যাগে বিভিন্ন রাজনৈতিক মহলের তদবীর এবং আদালাত পাড়ায় দৌঝাঁপ অব্যাহত রেখেছেন। এদিকে আলী শুভ হত্যা কান্ডের ঘটনা থেকে বিশাল অর্থ বিনিয়োগের প্রস্তুতি রাখলেও কোন ক্রমেই তার শেষ করা যাচ্ছে না।
কেননা হোয়াইট ক্রিমিনাল বহু অপকর্ম অবৈধ কার্যকলাপের অবৈধ অর্থের পাহাড় এবং সম্পদ রয়েছেন যেগুলো ইতিমধ্যেই গণমাধ্যমে প্রচারিত। এদিকে আলী প্রশাসনকে ম্যানেজ করার স্বপ্নে বিভোর থাকলেও আলীর দিকে গোয়ান্দা নজরদারীও রয়েছে। সেই সাথে যেকোন সময়ে গ্রেফতারও হতে পারেন আলী। এদিকে সূত্র নিশ্চিত করেছে যে, প্রধান আসামী রানা এবং আলী শুভ অপহরণের পর মামলার আসামী হয়েও দাবিয়ে বেড়ালেও রূপগঞ্জে শুভর লাশ শনাক্তের পরই আত্মগোপনে চলে যান রানা এবং আলী।
অপহরণ মামলায় আসামী হিসেবে সাংবাদিক আলী হোসেন স্পষ্টভাবে মামলার এজাহারে আসামী হিসেবে ক্রমিক নং-৬ থাকলেও বর্তমানে হোয়াইট ক্রিমিনাল আলী আত্মগোপন থেকে অপহরণ মামলায় আসামী আলী হোসেন তিনি নন গণমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রচার বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছেন। এদিকে শুভ হত্যা কান্ডে সম্পৃক্ততার অভিযোগ এবং অপহরণ মামলার আসামীরা একে একে গ্রেফতার হলেও হোয়াইট ক্রিমিনাল আলী এখনো অধরা। আলীকে গ্রেফতারের মাধ্যমে অপরহরণ মামলার প্রধান আসামী রানার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রানার অপকর্মের ভান্ডার এবং শুভ হত্যাকান্ডে রানার সম্পৃক্ততার বিষয়টিও ষ্পষ্ট হয়ে আসবে।


