Logo
Logo
×

বিশেষ সংবাদ

মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক : নাসিক প্রশাসক

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক : নাসিক প্রশাসক

মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক : নাসিক প্রশাসক

Swapno

বাংলাদেশের শহরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য জীবিকা সহায়তা (এলএসইউপিসিবি) এর আওতায় গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়েদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়। গতকাল রোববার (১৯ এপ্রিল) বিকাল তিনটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের অডিটোরিয়ামে নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ৪৩২জন মায়েদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়।


এসময় বিতরণ কালে সভাপতির বক্তব্যে নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান মায়েদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই আপনারা সকলে খাদ্য নিরাপত্তার অধীনে থেকেই আপনারা নিজেরা বসবাস করেন জীবনযাপন করেন। এখানে হিন্দু আছেন, মুসলিম আছে বা অন্যের ধর্মেরও আছে, আপনাদের কাছে একটা অনুরোধ যার যার ধর্মটা সঠিক ভাবে পালন করবেন। আপনাদের যাদের সন্তান হবে বা হয়েছে, আপনার সন্তানের বয়স ৭-৮বা ১০ হবে। মায়েরা কিন্তু সব চেয়ে বড় শিক্ষক। আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন এবং আপনার সন্তান কোন অসৎ পথে চলছে কি না, অসৎ বন্ধু-বান্ধব, কিংবা কিশোর গ্যাং বা মাদকের সাথে চলছে কিনা সেটা আপনারা খেয়াল রাখবেন।


আমরা বাস্তব বা নাটকে দেখি, অনেক মায়েরা চায় তার সন্তান মেরে ধরে মানুষের কাছ থেকে কিছু টাকা আনুক। কিন্তু এটার পরিনতি কিন্তু ভালো হয় না। যারা এই কাজ করে তাদের পরিবার কোন সুফল পায় না। পরিবারের একটা সন্তান যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে সেই পরিবার ধ্বংস হবে। সুতরাং অসৎ পথে কিন্তু সুখ নাই, কোন ভালো কিছু নাই। সুতরাং আপনারা যারা মা, আপনারা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। আপনারা যেভাবে আপনার সন্তানকে শিক্ষা দেবেন সেই ভাবেই কিন্তু আপনার সন্তানের আগামী ভবিষ্যসৃষ্টি হবে। আমি অনেক মা দেখেছি, ডিম বিক্রি করে, দুধ বিক্রি করে, সবজি বিক্রি করে তার সন্তানকে ডাক্তার বানিয়েছে,


তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তার সন্তানকে বড় অফিসার বানিয়েছে এটা কিন্তু মায়ের উপরে নির্ভরশীল। এই যে আমি এখানে এসেছি, আমার এখানে আসার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। মা আমার জন্য অনেক কষ্ট করেছে। প্রত্যেকটা সন্তানের জন্য মা অনেক কষ্ট করে। আজকে যে যত বড় লোক হউক মা কিন্তু অনেক কষ্ট করে। যেমন আমি পড়া-লেখা করতাছি রাত জেগে মা কিন্তু রাত জেগে বসে থাকে, আমার সন্তানটা ঠিক মতো পড়া-লেখা করছে কিন্তু বা এক গ্রাস পানি লাগবে কিনা বা কোন জায়গায় ভুল হচ্ছে না কিনা সেটা পড়ার জন্য। 


তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে এই বাংলাদেশ সরকার ইউএনডিপি এবং চায়না যে সহায়তা কর্মসূচি দিয়েছে এই কর্মসূচিটা যাতে সফল হয়, আমরা পরিচালিত করতে পারি এবং এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যারা আপনাদের মত গর্ভবতী মা এবং যারা রয়েছেন তারা যাতে এই সুবিধাটা যাতে পায়  সেটা আমরা নিশ্চিত করবো। আগামী আরও মা-বোনদের এই আওতায় নিয়ে আসবো যাতে নারায়ণগঞ্জের কোন দুর্বল সন্তানের জন্ম যাতে না হয়।


আমি আপনাদের উজ্জল ভবিষ্যত কামনা করি, আপনারা সুষ্ঠু সুন্দর ভাবে সমাজে বেড়ে উঠেন এবং আপনাদের সন্তানরা আগামীতে এই বাংলাদেশের, হয়তো আমি যে চেয়ারে আছি এই মায়েদের মধ্য থেকে কাউর সন্তান যাতে এখানে বসতে পারে। আপনারা সন্তানের ভবিষ্যটাকে একটু কষ্ট করে গুরুত্ব দিয়ে সন্তানকে সেই ভাবেই আপনারা দুনিয়াতে আনবে এবং তাকে সুন্দর ভাবে গড়ে তুলবেন এটাই আমাদের প্রত্যাশা।  এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাসিকরে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো.নূর কুতুবুল আলম সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন