Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহরকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নামছেন নাসিক প্রশাসক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

শহরকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নামছেন নাসিক প্রশাসক

শহরকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নামছেন নাসিক প্রশাসক

Swapno

নারায়ণগঞ্জ শহর প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত। জলবায়ুর পরিবর্তনের কারণে নদীর পাড়ের মানুষের বাড়িঘর ভাঙার ফলে তারা শহর মুখি হয়ে থাকে। এক সময় নারায়ণগঞ্জকে বাণিজ্যিক নগরী বলাহত। কিন্তু ময়লা আবর্জনায়, জলবায়ুর পরিবর্তনে শহর অপরিচ্ছন্ন নগরীতে পরিনত হয়েছে। তাছাড়া শহরে ময়লা ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিত ভাবে গড়ে তোলার মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে ঝকঝকে চকে করার ঘোষনা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান।


তারই ধারাবাহিকতায় তিনি শহরের ময়লা আবর্জনা অপসারণ, শহরকে পরিচ্ছন্ন করার জন্য মাঠে নামতে যাচ্ছেন। এতে করে শহরকে ঝকঝকে করার যে ঘোষণা দিয়েছেন সেই দিকে তা বাস্তবায়নের পথে এক ধাপ এগোলো। একই সাথে কথা অনুযায়ী তার প্রতিফলন হতে যাচ্ছে।


নাসিক প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান সম্প্রতি বলছেন, নারায়ণগঞ্জ শহর আগে সবুজায়ন ছিল। বর্তমানে তা আর নেই। বিগত দিনে সিটি করপোরেশনে উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থায় কাজ করার ক্ষেত্রে যে সুদূর চিন্তা ভাবনা করা দরকার ছিল সেখানে ঘাটতি ছিল। নারায়ণগঞ্জ শহরটা হয়ে গেছে অপরিকল্পিত শহর। অপরিকল্পিত নগরায়নের কারনে নারায়ণগঞ্জ বর্জ্যের শহরে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের কাজ হলো নাগরিকদের নূন্যতম সেবা যেটা আছে সেটা নিশ্চিত করা।


বর্জ্যব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জ শহর ধূলাবালিতে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি নারায়ণগঞ্জ শহরকে ঝকঝকে চকচকে পরিণত করবো। তারই ধারাবাহিকতায় শহরের ময়লা ফেলানোর স্থানগুলোতে যেন ময়লা ফেলা হয় সেই ব্যবস্থা নেয়া হবে। একই সাথে  কেউ যেন যত্রতত্র ময়লা না ফেলতে পারে তার জন্য ব্যবস্থা নেয়া হবে। আর এজন্য শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য মাঠে নেমে কাজ করার উদ্যোগ নিতে যাচ্ছে। আর এতে তার সহযোগী হিসেবে ভুমিকা পালন করে নাসিক পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ।  


সচেতন মহলের মতে, নগরবাসিকে সচেতন হতে হবে। আমরা যেন নিজেদের ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন