নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামানের মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামানের মৃত্যু
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।
তার সহকর্মীরা বলেন, আসাদুজ্জামান অত্যন্ত বিনয়ী, নম্র ও পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি শুধু দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবেও সহকর্মীদের নিয়মিত পরামর্শ দিতেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


