Logo
Logo
×

বিশেষ সংবাদ

কেমন হলো বাজেট, প্রতিক্রিয়া কী?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

কেমন হলো বাজেট,  প্রতিক্রিয়া কী?

কেমন হলো বাজেট, প্রতিক্রিয়া কী?

Swapno



২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘করহার কমালে অনেক সময় মোট রাজস্ব বাড়তে পাওে, কারণ তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করে’ প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ লাফার কার্ভের এমন ধারণাকে অনুসরণ করেছেন মন্ত্রী। নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান যুগের চিন্তাকে বলেন, প্রস্তাবিত বাজেট সময়োপযোগী হয়েছে। আগে আমরা যারা নিয়মিত কর প্রদান করতাম তারাই ভুক্তভোগী হতো, কিন্তু এবার আরো করহার কমিয়ে আরো বিস্তৃতভাবে করদাতা সংযুক্ত করার প্রয়াস চালানো হচ্ছে। এটি ইতিবাচক, সবাই ট্যাক্স দেবে। সরকারের ফান্ডে অর্থের পরিমাণ বাড়বে।  তিনি বলেন, চিকিৎসা সেবার ক্ষেত্রে সরকার নমনীয় হয়েছে।


নিত্যপ্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রীর ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স না বাড়ানো খুবই ভালো উদ্যোগ। বাজেটের সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে, ইলেকট্রিক গাড়ির যন্ত্রপাতি আমদানিতে সুযোগ দেয়া। এতে করে ইলেকট্রিক গাড়ি আমাদের দেশেই উৎপাদান হবে, পরিবেশ দূষণের মাত্রাও কমবে। আমি চায়নাতে গিয়ে দেখেছি, সেখানে ৮০ ভাগ গাড়ি ইলেকট্রিক গাড়ির দামও কম। মোটামুটি যেবাজেট দেয়া হয়েছে তা জনবান্ধব। আমরা ব্যবসায়ী হিসেবে চাইবো সরকারের কাছে, যাতে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানো হয়। এটি নিশ্চিত করতে পারলে সামনে উদ্যোক্তা যেমন বাড়বে, দেশে নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের ব্যবস্থা করতে পারলে দেশী-বিদেশী বিনিয়োগও বৃদ্ধি পাবে। ’


এবারের বাজেটে কৃষিপণ্য চাল,গম আলু, পেয়াঁজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেলের উপর উৎসে কর ৫,২ ও ১ থেকে কমিেিয় মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এটি নিয়ে সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের এক কৃষক জানান, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে সরকার বাঁচবে। কৃষিমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর কাছে আহবান থাকবে কৃষিকাজে খরচ বেড়েছে, সারের দাম না বাড়ানো হয়, বিদ্যুতমন্ত্রীর কাছে আহবান থাকবে, তেলের দাম যাতে না বাড়ে, বিদ্যুৎ যাতে নিরবিচ্ছিন্ন থাকে। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়।’


সরকারের এই বাজেট নিয়ে ফতুল্লার একজন ক্ষুদ্র রড ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ‘আমি তৃণমূলের একজন রড ব্যবসায়ী, যেখান থেকে রডটা একদম প্রান্তিক পর্যায়ে চলে যায়। বর্তমান বাজেটে রডের দাম বৃদ্ধি করা হয়েছে যারা নির্মাণ কাজের সাথে জড়িত এই ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন যাবত তাদের ব্যবসা খারাপ যাচ্ছে ব্যবসা খারাপ যাচ্ছে রড ভালো সিমেন্টের দাম বৃদ্ধি হওয়ার কারণে।


এখন আরো বৃদ্ধি পেলে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে এই ব্যবসায় যদি কর বৃদ্ধি করা হয় তাহলে ব্যবসায় মন্দা এবং ব্যবসায়ীরা ধসের মধ্যে পড়তে পারে। আর সাধারণ মানুষ যারা বাড়িঘর নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ক্রয় করে তাদের ক্রয়ের হার অনেকটাই কমে যাবে। আর এতে করে ব্যবসায়ীরাও প্রচুর ক্ষতিগ্রস্ত হবে। সরকারের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নির্মাণের সকল পণ্য যেন মানুষের ক্রয়ের সাধ্যের মধ্যে থাকে আর তা না হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে।’


ফতুল্লার পাগলা এলাকার একজন মুদি ব্যবসায়ী জাহের মোল্লা জানান, ‘নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে চাল, ডাল সহ বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণ রেখেছে সরকার। তবে কাজুবাদাম সহ বেশ কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে আমি মনে করি প্রচুর প্রোটিন যুক্ত এই সকল খাবারগুলো যদি সাধারণ মানুষের ক্রয়ের সাধ্যের মধ্যে রাখা যায় তাহলে আমি মনে করি এটি একটি ভালো সিদ্ধান্ত হবে শুধু তাই নয় শিশু খাদ্য যেসকল খাবার রয়েছে সেগুলো বাজেটে যেন কম রাখা হয় সেজন্য সরকারকে অনুরোধ জানাবো। আর যদি সিগারেটের দাম নিয়ে বলতে হয় আমি মনে করি সিগারেটের দাম আরো বাড়ানো উচিত ছিল।’


নারায়ণগঞ্জ আটা-ময়দা-গম মিলস মালিক সমিতির আলহাজ্ব জসিম মৃধা বলেন, ‘নতুন সরকারের বাজেটে ব্যবসায়ীদের প্রধান প্রত্যাশা হলো মূল্য নিয়ন্ত্রণে থাকা, এটা ঠিক থাকলেই আমরা জনগণের উপরে চাপ না পরে সেই মূল্যতে পন্য বিক্রয় করতে পারবো। তিনি বলেন, সরকারের উপরে আমাদের বলার কিছুই নেই, মানুষ যেন ঠিক মতো জীবিকা নির্ববাহ করে বাঁচতে পারে সেটাই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা।’


সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার ‘শেল ফার্মার’ স্বত্বাধিকারী নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর  জানতে পেরেছি জীবন রক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি খুবই ইতিবাচক দিক। ওষুধ তৈরির কাঁচামালের দাম যদি বাড়ে তাহলে এতে সাধারণ মানুষকে সরাসরি ক্ষতিগ্রস্থ করে। আমরা চাইবো, বাজেট চূড়ান্ত অনুমোদন পর্যন্ত সরকার এই সিদ্ধান্তে অটল থাকবে।’


নারায়ণগঞ্জ শহরের সায়াম প্লাজায় কসমেটিকস সামগ্রীর দোকান হাসান ইমামের। বাজেট নিয়ে তিনি বলেন, ‘মানুষের আয়ের জায়গা বাড়েনি। প্রসাধনী সামগ্রীর কাঁচামালের উপর যদি কোম্পানীগুলোর পণ্যের উপর কর বাড়ানো হয়, তবে এর প্রভাব পড়বে আমাদের উপর। আমরাও তখন বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হবো। তিনি বলেন, আমি সায়াম প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক কমিটির সহ-সভাপতি। এসব জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, বাজেটের পর ভ্যাট-ট্যাক্সের উপর সরকার সতর্ক না হলে এর দায় ক্রেতাকে বহন করতে হয়। সরকার এই বিষয়টি বিবেচনায় রাখবে বলে আমার প্রত্যাশা।’

নারায়ণগঞ্জের নবান্ন ফ্লাওয়ার্স মিলসের মালিক ইকবাল হোসেন জানান, ‘খাদ্যপণ্য চাল-গমের আমদানির উপর সবসরকার ট্যাক্সের বিষয়টি নিম্নমুখী রাখে। এই সরকারও এর ধারাবাহিকতা রক্ষা করেছে। তবে আন্তর্জাতিক বাজারে গমের সংকট আছে। তবে বাজেটের পাশাপাশি সরকার খাদ্যদ্রব্য আমদানির পরিবহনের ক্ষেত্রে ভর্তুকি দিতে পারে, বা সরকার নিজে আমদানি করে স্বল্পমূল্যে গম বিতরণ করতে পারে তাহলে বাজারেও আটা-ময়দার সংকট কমবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন