ফতুল্লাকে নাসিকে অন্তর্ভুক্ত করতে স্থানীয়দের পরামর্শ চেয়ে গণবিজ্ঞপ্তি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লাকে নাসিকে অন্তর্ভুক্ত করতে স্থানীয়দের পরামর্শ চেয়ে গণবিজ্ঞপ্তি
# আপত্তি-অনাপত্তি চূড়ান্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশক্রমে অনুরোধ
ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করতে স্থানীয়দের পরামর্শ চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ১১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে এই গণবিজ্ঞাপ্তিটি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ এর ধারা (৫) অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের লক্ষো সূত্রস্ব স্মারকে সুপারিশকৃত নারায়ণগঞ্জ সদর উপজেলা চারটি ইউনিয়নের কুতুবপুর এর সম্পূর্ণ এবং ফতুল্লা, কাশিপুর, এনায়েতনগরের আংশিক এলাকার অধিবাসীদের নিকট হতে পরামর্শ বা আপত্তি আহ্বান করে গণবিজ্ঞাপ্তি জারি, আপত্তি বিষয় শুনানি অনুষ্ঠানপূর্বক চুড়াত্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা যায়,নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লার ৫ টি ইউনিয়নকে (ফতুল্লা, এনায়েতনগর, কুতুবপুর কাশিপুর বক্তাবলী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতাভুক্ত করার সরকারি প্রক্রিয়া বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের মতামতের অপেক্ষায় রয়েছে। এই ইউনিয়নগুলো নাসিকের অন্তর্ভুক্ত হলে সিটি কর্পোরেশনের আয়তন ও সেবার পরিধি বাড়বে। তবে এই প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেল এমনটাই জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ জানানো হয়েছে। এর আগে ১৩ মে বুধবার স্থানীয় সরকার মন্ত্রানালয়ে কুতুবপুর সহ ফতুল্লার যে সকল ইউনিয়ন রয়েছে তার সম্পূর্ণ অংশ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয় সেই প্রস্তাব জানানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও ফতুল্লার ইউনিয়নগুলোকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় অনেকদূর এগিয়ে রয়েছে। সিটি কর্পোরেশনের মাধ্যমে ও জেলা প্রশাসকের মাধ্যমে দরখাস্ত দেওয়ার আহ্বান জানাই স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বিশেষ করে এর আগে ফতুল্লার চারটি ইউনিয়নের অন্তর্ভুক্ত করার ঘোষণা আসে তবে এর মধ্যে কুতুবপুর ইউনিয়ন আংশিক ঘোষণা করা হয়। তবে কুতুবপুর ইউনিয়নের পুরো অংশকে সিটি কর্পোরেশন করার দাবিতে এলাকাবাসী বেশ একদিন আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে পরবর্তীতে সম্পূর্ণ অংশ অন্তর্ভূক্ত করার বিষয়ে সুপারিশ করা হয়।
ফতুল্লা থানা নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। বিসিক শিল্পনগরীসহ পুরো এলাকায় কয়েক হাজার শিল্পকারখানা গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন কয়েক লাখ শ্রমিক কাজ করেন। তবে বক্তাবলী ইউনিয়ন ছাড়া অন্যান্য ইউনিয়নে কৃষিজমি নেই বললেই চলে, তবুও প্রশাসনিকভাবে এলাকাটি এখনও গ্রামীণ কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
নগরায়নের চাপ বাড়লেও পরিকল্পিত উন্নয়নের অভাবে অবকাঠামোগত সংকট ক্রমেই প্রকট হচ্ছে। সড়ক ব্যবস্থার দুরবস্থা, অপ্রতুল ড্রেনেজ এবং বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখানকার বাসিন্দাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিল্পাঞ্চল হিসেবে গুরুত্ব থাকা সত্ত্বেও নাগরিক সুবিধার অভাব ফতুল্লাকে পিছিয়ে পড়া অঞ্চলের তালিকায় রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতিতে প্রশাসনিক কাঠামো নিয়ে দ্বিমত থাকলেও এলাকাবাসীর প্রত্যাশা একটাই দ্রুত কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া। পৌরসভা বা সিটি করপোরেশন, যে কোনো একটি ব্যবস্থার আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা না হলে ফতুল্লা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পড়বে বলে মত স্থানীয়দের। তবে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার খবরে ফতুল্লাবাসী মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের ফতুল্লার যে সমস্যায় জর্জরিত ছিল তারা হয়তো চিরতরে মুক্তি পেতে যাচ্ছে।


