Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম

না.গঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

না.গঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Swapno


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নারায়ণগঞ্জসহ দেশের ছয়টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামেও সেনা মোতায়েন থাকবে।

এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির প্রচারণা চালানোর খবর পাওয়া যায়। বিষয়টি নজরে রেখে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থান নিয়েছে।

প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবে। কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন