Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দুর্ধর্ষ মাদকসম্রাট শরীফ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দুর্ধর্ষ মাদকসম্রাট শরীফ

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দুর্ধর্ষ মাদকসম্রাট শরীফ

Swapno



নারায়ণগঞ্জের বিশিষ্ট ডিস ব্যবসায়ী ও সমাজ সেবক নাসির হোসেনের হত্যাকারী দুর্ধর্ষ মাদক সম্রাট শরীফ গ্রেফতার এড়িয়ে এখনো আত্মগোপন রয়েছেন। সেই সাথে প্রশাসন গ্রেফতারের আওতায় আনার প্রচেষ্টা একাধিকবার চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছেন। কেননা শরীফ হচ্ছেন একজন অভিজ্ঞ পেশাধার খুনী। এর আগেও একাধিক খুনের পর দীর্ঘদিন আত্মগোপন থেকে গ্রেফতার হয়েছিলেন শরীফ।


এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে, এই পেশাধার খুনীর চাঞ্চল্যতার কাছেও পরাস্থ হতে হচ্ছে প্রশাসনকে। কারণ হত্যা কান্ডের আগে থেকেই বিভিন্ন ব্যক্তির নামে রেজিষ্ট্রিকৃত একাধিক মোবাইল ফোন ও সিম ব্যবহার করতেন। যার কারণে তার ফোন নম্বার কারো কাছেই সংরক্ষিত থাকত না। বিভিন্ন সময়ে বিভিন্ন ফোন ও সিম ব্যবহার করে যোগাযোগ করতেন। একাধিকবার প্রশাসন তাকে গ্রেফতারের অভিযান পরিচালনা করলেও প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করায় প্রশাসনকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়িয়ে চলছেন।


অপরদিকে এলাকাবাসী নাসির হত্যার মানববন্ধনে বলেছেন,নাসির হত্যার প্রধান আসামী শরীফকে পুলিশ খুঁজে না পেলেও রাতের আঁধারে এলাকায় বিচরণ করেন। এছাড়া তারা আরও বলেন যারা নাসির হত্যার বিচারের জন্য প্রতিবাদ করবেন তাদেরকেও দেখে নেয়া হবে এমনটা আলোচনা এলাকায় ঘুরাপাক খাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া প্রতিনিয়ত চাঁনমারী এলাকায় বিভিন্ন বিভ্রান্তিকমূলক ভীতিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন আত্মগোপনে থাকা প্রধান আসামী শরীফগংরা। গুজবের তথ্যগুলো হচ্ছে, শরীফ আত্মসমর্পণ করেছেন এবং হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় ফিরতে যাচ্ছেন।


এভাবেই অত্যান্ত সূক্ষ্মভাবে চাঁনমারী এলাকায় ভীতি ছড়াচ্ছেন সুকৌশলে শরীফ গংরা। তবে প্রশাসন আসামীদের এইরকম আস্ফালন এবং নাসির হত্যার ঘটনার ১মাস অতিক্রমের পর নাসির হত্যা মামলায় তদন্তে অধিকতর তৎপরতা না দেখানোর কারণে চাঁনমারী এলাকাবাসী তীব্র ক্ষোভ থেকে ডিসি অফিস ঘেড়াও করে নাসির হত্যার আসামী দুর্ধর্ষ মাদক সম্রাট শরীফের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে।


তবে এই মানববন্ধনে বিক্ষোভ সড়ক অবরোধ করা হলে পুলিশ ১সাপ্তাহের আল্টিমেটাম দিয়েছে আসামীদের গ্রেফতারের। চাঁনমারী এলাকাবাসীর তথ্যমতে যেভাবে শরীফ যেভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পেশাদার খুনী হয়ে উঠেছেন। সেই তথ্যে উঠে এসেছে, চাঁনমারী এলাকার অপরাধের স্বর্গরাজ্য পরিণত করেছিলেন বিহারী দাউদ পরিবার। দাউদ হচ্ছেন শরীফের পিতা।


পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পুত্র শরীফ দুর্ধর্ষ হয়ে উঠেন একের এক হত্যা এবং মাদককারবার করে। হত্যা ও মাদককারবার করে একাধিকবার গ্রেফতার হলেও দাউদের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের অবৈধ টাকার বিনিময়ে মুক্ত হতেন শরীফ। এছাড়া দাউদের পাঁচ পুত্র এবং ভাই মজীদসহ দাউদ বংশের অন্যান্যরা তার অবর্তমানে চাঁনমারী এলাকার অপরাধের জগৎ নিয়ন্ত্রণে পুত্র শরীফকে দাউদের ভূমিকায় রূপান্তিত করেন। এরই ধারাবাহিকতায় শরীফকে দুর্ধর্ষ করে তুলেন। চাঁনমারীর অপরাধের জনক বানান। এদিকে দাউদ পরলোকগমন করলে তার পুত্র শরীফের মাধ্যমেই চাঁনমারীর অপরাধ জগৎ নিয়ন্ত্রণ হয়ে আসছে। আর এই অপরাধ জগৎের যেই বাঁধা হতেন তাকেই মেরে ফেলা হত।


এছাড়া শরীফের নেশা ও পেশা হচ্ছে মাদককারবার সেবন,কিশোর গ্যাং,জুয়া,অটো ছিনতাই,অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি। এছাড়া তার কথার বাহিরে পান থেকে চুন খসলেই কোপানে হত এবং তার অপরাধ জগৎের পথের কাঁটা হলে কুপিয়ে মেরে ফেলা হত। তারই আলোকে ২০২৩ সালের ২৪ জুলাই রাতে সদর উপজেলার ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার সন্ত্রাসী মানিক ওরফে পিচ্ছি মানিককে (৩৫) বিচারের কথা বলে ডেকে এনে শরীফের গ্যাড়েজে  হত্যা করা হয়েছে। এই গ্যারেজের অন্তরালে মূলত অটোরিকশা চোরাই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো শরীফ। তার নেতৃত্বে ছিল কমপক্ষে ১৫ জনের অটোরিকশা চোরাই সিন্ডিকেট।


২০২২ সালের ১২ আগস্ট মধ্যরাতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কেরে পশ্চিমে চাঁনমারী এলাকার বেইলি স্কুল গলির সড়কে দুলাল (২০) নামে এক মিশুক চালককে ছুরিকাঘাত করে হত্যার পর ব্যাটারী চালিত মিশুক গাড়ি ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাত দুর্বত্তরা। এ ঘটনায় নিহতের ভাই আলাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। ওই মামলায় শরীফ গ্রেফতার হয়েছিল বলে জানা গিয়েছে।


অটো ছিনতাইসহ বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্ম করতে গিয়ে কুঁপিয়ে মানুষকে হত্যা করতেন শরীফ। কিন্তু এইরকম অনেক হত্যাকান্ড করেও পার গিয়েছেন একাধিকবার শরীফ। এছাড়া হত্যা মামলাগুলোতে জামিনও পেয়ে যান শরীফ। যার কারণে নাসির হত্যা মামলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন কৌশলে গ্রেফতার এড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন আত্মগোপন করে আগাম জামিনের পরিকল্পনা করছেন যেটা শরীফগংদের গুজবের তথ্যেই উঠে এসেছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন