Logo
Logo
×

বিশেষ সংবাদ

লুট হওয়া অস্ত্র নিয়ে এখনো শঙ্কা কাটেনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

লুট হওয়া অস্ত্র নিয়ে এখনো শঙ্কা কাটেনি

লুট হওয়া অস্ত্র নিয়ে এখনো শঙ্কা কাটেনি

Swapno



২০২৪ সালের ৫ আগষ্টে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে দেশের সকল থানাগুলোতেই অস্ত্র লুটের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা ৭টি থানায় অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। তবে এসকল লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ায় প্রায়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দেয়। এছাড়া নারায়ণগঞ্জ জুড়ে একের পর এক হত্যাকান্ড,মাদক কারবারীদের আস্ফালন, কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, ছিনতাইয়ের মহোৎসবে লুট হওয়া অস্ত্র ব্যবহারের শঙ্কা রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্যমতে বেশীরভাগ অস্ত্রই উদ্ধার করা হয়েছে সীমিত সংখ্যাক উদ্ধার কার্যক্রম বাকি রয়েছে। কিন্তু এখনো তৎপরতা চলমান রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের।


নারায়ণগঞ্জ জেলা হতে অস্ত্র-গুলি লুট ও উদ্ধারের বিররণ পর্যালোচনা করলে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন থানা থেকে ২০২৪ সালের ৫ আগষ্টে ১৫৩ টি অস্ত্র লুট হয়। বিপরীতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্ধার কার্যক্রমের মধ্য দিয়ে  ১১৬ টি অস্ত্র উদ্ধার করেন। তবে এখনো ৩৭টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এসকল অস্ত্রের ধরণগুলো হচ্ছে ৭.৬২ (চায়না) রাইফেল ছয়টি, ৭.৬২ (চায়না) এসএমজি একটি, ৭.৬২ (চায়না)এলএমজি একটি, ৭.৬২ (চায়না) পিস্তল পাঁচটি, নাইন এমএম পিস্তল ছয়টি,  টোয়েলভ বোর শর্টগান ১৫টি, ৩৮ এমএম গ্যাসগান পাঁচটি।


তবে এসকল অস্ত্রগুলো বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনোর জন্য যথেষ্ট হতে পারে। এদিকে ২০২৪ সালের ৫ আগষ্টে বিভিন্ন থানা থেকে গুলি লুট হয়েছে ৮ হাজার ৯৮৪টি। উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৮৫টি বাকি রয়েছে ৭ হাজার ৪৯৯টি। ম্যাগজিন লুট হয়েছে ১১৭টি, উদ্ধার হয়েছে ৬৯টি, উদ্ধার বাকি রয়েছে ৪৮টি। তবে এসকল অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন বিভিন্ন অভিযান এবং অস্ত্র উদ্ধারে পুরষ্কার ঘোষণা করেও তেমন কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।


অপরদিকে রাইফেল ক্লাব থেকে ২০২৪ সালের ৫ই আগষ্টের পূর্বে এবং ৫ই আগষ্টের দিন ক্লাবের ভল্ট ভেঙে ৮৩টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ ১০ হাজার ৫৯৪টি গুলি লুট হয়। আর এই ৮৩টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্রও উদ্ধার করতে পারেনি। পাশাপাশি এই অস্ত্র উদ্ধারে ২ হাজার ৫০০ লোকের বিরুদ্ধে মামলা করা হলেও মামলা এবং অস্ত্র উদ্ধারে অগ্রগতি ফিরেনি। তবে স্থানীয় সূত্র উদ্ধেগ প্রকাশ করে বলছেন,রাইফেল ক্লাবের অস্ত্রগুলো নারায়ণগঞ্জ শহরের প্রভাবশালী বিভিন্ন মহলগুলোর কব্জায় রয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন অপরাধী চক্রের কাছে এসকল অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর রটেছে।



নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আমরা লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে এখনো তৎপরতা চলমান রাখছি। তবে স্থানীয় অপরাধীচক্ররা বর্তমানে অপরাধ কার্যক্রমে যেসকল অস্ত্র ব্যবহার করছে সেগুলো দেশীয় অস্ত্র লুট হওয়া অস্ত্র নয়। এখন পর্যন্ত আমরা লুট হওয়া যেসকল অস্ত্র উদ্ধার করেছি, সেসকল অস্ত্র আমরা সংরক্ষণ করা অবস্থায়ই পেয়েছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন