পুত্র নির্ভর পিতার রাজনীতি
এবার প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালামের দেখানো পথেই হাঁটলেন আরেক বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান। দীর্ঘদিন অসুস্থতার দরুণ প্রবীণ রাজনীতিক আবুল কালাম তাঁর রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য তার ছেলে বিএনপি নেতা আবুল কাউছার আশাকে তার রাজনৈতিক সচিব পদে নিয়োগ দেন। তবে অসুস্থতা নয়, যুবদল থেকে বহিষ্কারের পর নিজ পুত্র খাইরুল ইসলাম সজীবকে এবার নিজের রাজনৈতিক সচিব পদে নিয়োগ দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান।
তবে এটি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সমালোচকরা বলছেন, কর্মী কিংবা বয়োজ্যেষ্ঠ বিএনপি নেতাদের উপর আস্থা রাখতে না পারার কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এমপিদের পুত্রদের ‘রাজনৈতিক সচিব’ পদে নিয়োগ পরিবারতান্ত্রিক রাজনীতির আশঙ্কা করছেন অনেকে। কারণ তৎকালীন নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাংসদরা তাদের পরিবারের নিকট ক্ষমতার ভার দিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতি উত্থান ঘটিয়ে রাজনীতিতে বৈষম্য সৃষ্টি করেছিলেন। পরিবারতান্ত্রিক রাজনীতির প্রভাবে তৎকালীন নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ শাসিত সরকারের পতনের অন্যতম প্রধান মুখ্য কারণগুলোর মধ্যে একটি।
এরআগে গত ২১ জুন দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে (ডিবি) পুলিশ আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনেন। এদিকে এমপি মান্নান পুত্র সজীবকে আটকের পরই নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করেন কেন্দ্রীয় যুবদল। পরবর্তী মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে মুচলেকায় মুক্তি পান এমপি পুত্র সজীব। এদিকে এমপি পুত্র সজীব রাজনৈতিক ভাবে দৌলিয়া হওয়ায় বিতর্কিত পুত্র সজীবকে এমপি মান্নান রাজনৈতিক ভাবে ফের প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেন। সম্প্রতি তিনি একটি বক্তব্যে বলেছিলেন, সজীব যুবদলের নেতা ছিলেন, এর থেকেও বড় নেতা হয়ে সোনারর্গাঁ-সিদ্ধিরগঞ্জ এলাকায় নেতৃত্বে দিবেন। নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি মান্নানের এমন বক্তব্যের পর গতকাল এমপি মান্নান তার রাজনৈতিক সচিব পদে পুত্র সজীবকে নিয়োগ দেন। যেটা রাজনৈতিক অঙ্গনে নতুন সমালোচনা শুরু হয়েছে।
এমপি পুত্র সজীব দেশজুড়ে বিতর্কিত হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার দাগ না কাটতেই এবার তাকে রাজনৈতিক সচিব পদে নিয়োগ দিয়েছেন এমপি আজহারুল ইসলাম মান্নান। এরআগে গত ৭ মার্চ নিজ নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আবুল কাউছার আশা’কে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। এমপি আবুল কালাম পুত্র আশাকে নিয়ে এখনো কোন গুরুতর অপকর্ম বা বিতর্ক আলোচনায় আাসেনি।
তবে নারায়ণগঞ্জ-৫ এবং নারায়ণগঞ্জ-৩ দুটি আসনেই এমপিদের রাজনৈতিক সচিব পদে দলীয় রাজনৈতিক নেতাদের নিয়োগ না দিয়ে পরিবারের লোকদের রাজনৈতিক সচিব পদে নিয়োগ দেয়ায় স্থানীয় রাজনীতিতে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তাছাড়া স্থানীয় ভাবে কথিত হচ্ছে দলীয় নেতাকর্মীদের উপর আস্থা রাখতে ব্যর্থ হয়েই পরিবারের সদস্য হিসেবে পুত্রদের রাজনৈতিক সচিব পদে নিয়োগ দিচ্ছেন। তবে স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, পরিবারের সদস্যদের রাজনৈতিক সচিব করা পরিবারতান্ত্রিক রাজনীতি উত্থান ঘটার শঙ্কা রয়েছে।


