Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন প্রাইম বাবুলের মেয়ে জামাতা গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন প্রাইম বাবুলের মেয়ে জামাতা গিয়াসউদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন প্রাইম বাবুলের মেয়ে জামাতা গিয়াসউদ্দিন

Swapno



প্রধানমন্ত্রী তারেক রহমানের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহম্মেদ বাবুলের মেয়ে জামাতা গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গিয়াস উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে, সে পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, গিয়াস উদ্দিনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এতে বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন