Logo
Logo
×

বিশেষ সংবাদ

শাহ নিজামের অফিসে বিএনপি জামায়াত নেতাদের মিলনমেলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

শাহ নিজামের অফিসে বিএনপি জামায়াত নেতাদের মিলনমেলা

শাহ নিজামের অফিসে বিএনপি জামায়াত নেতাদের মিলনমেলা

Swapno



নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি শামীম ওসমানের ডানহাত হিসেবে খ্যাত শাহ নিজামের কার্যালয়ে বিএনপি ও জামায়াত নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় সায়াম প্লাজার তৃতীয় তলায় শাহ নিজামের মালিকানাধীন অফিসে একটি অনলাইন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এই মিলন মেলা তৈরি হয়। শাহ নিজামের এই কার্যালয়টি টর্চার সেল হিসেবে কুখ্যাতি অর্জন করেছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর শামীম ওসমান পালিয়ে যায়।


শাহনিজাম ও তার সাঙ্গপাঙ্গরাও গা ঢাকা দেয়। এরপর থেকে শাহনিজামের মালিকানাধীন এই টর্চার সেলটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সায়াম প্লাজা মার্কেট কমিটির সাধারণ সম্পাদক ও শাহনিজামের আস্থাভাজন আলমগীরের নেতৃত্বে এরপর থেকেই নানা সময় এই কার্যালয়ের হস্তান্তরের চেষ্টা চলছিল। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর ত্বকী হত্যা মামলার জট খুলতে শুরু করলে শাহ নিজামের এই কার্যালয়ে বেশ কয়েকবার গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পরিদর্শন করেন। সর্বশেষ নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক জন অতিরিক্ত পুলিশ সুপার ত্বকী হত্যা মামলার তদন্তে শাহ নিজামের এই টর্চার সেলে পরিদর্শনে এসেছিলেন। ২০১৩ সালের ৬ মার্চ  ত্বকীকে অপহরণের পর শাহনিজামের এই টর্চারসেলেও নির্যাতন করা হয় বলে নানা সময় তদন্তে আসে।


ওই বছরের ৮ মার্চ শীতলক্ষ্যায় ত্বকীর লাশ উদ্ধার করা হয়। শাহনিজামের এই অফিসটি আওয়ামী লীগ শাসনামলের পুরোটা সময় ফুটপাতের চাঁদাবাজি, জমি-ফ্ল্যাট দখলের সেটেলিং, টর্চারসেলসহ নানা অপকর্মের ঘাটি হিসেবে ব্যবহৃত হতো এবং টর্চার সেল হিসেবে পরিচিত ছিল। ২০২৪ এর ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর শাহনিজাম ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যাওয়ার পর এই অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। গতকাল এক অনাড়ম্বর ও জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শাহনিজামের মালিকানাধীন ব্যক্তিগত অফিসটি  বিএনপি ও জামায়াত নেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।


এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন