Logo
Logo
×

বিশেষ সংবাদ

অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই

অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই

Swapno


নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন মারা গেছেন। তিনি স্বপন পোদ্দার নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (২১ অক্টোবর) শহরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।

বুধবার সকাল সোয়া ৮টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে জানাজা শেষে তাঁকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তাঁর নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন