Logo
Logo
×

খেলাধূলা

কাবাডিতে নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৪:৫৯ পিএম

কাবাডিতে নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন
Swapno

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে মধুমতি জোনের সমাপনী খেলায় নারায়ণগঞ্জ জেলা ছেলে কাবাডি দল গোপালগঞ্জ জেলা ছেলে দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন । 

 

সোমবার ( ৮ মার্চ ) বিকেলে ইসদাইর পৌর ওসমান স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় এই খেলার আয়োজন করা হয়। 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জ ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন টাপু, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু  । এসময়ে ফরিদপুর জেলা মেয়ে কাবাডি দল ঢাকা জেলা মেয়েদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। 

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন