Logo
Logo
×

খেলাধূলা

আকরাম খান করোনায় আক্রান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৩:২২ পিএম

আকরাম খান করোনায় আক্রান্ত
Swapno

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান করোনায় আক্রান্ত। শুক্রবার রাতে কোভিড পরীক্ষায় পজিটিভ হন।

এর আগে বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার নমুনা দেন। মহাখালীর ডিওএইচয়ের বাসায় আইসোলেশনে আছেন ১৯৯৭ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া এ অধিনায়ক।

মুঠোফোনে আকরাম খান বলেন, ‘শারীরিকভাবে সুস্থ আছি। করোনার তেমন কোনো উৎসর্গ নেই। হালকা একটু কাঁশি আছে। জ্বর নেই। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দ্রুত করোনা থেকে মুক্তি পেতে পারি এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’ তার পজিটিভ আসার পর স্ত্রী ও দুই মেয়ের করোনার নুমনা সংগ্রহ করা হয়েছে।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন