Logo
Logo
×

খেলাধূলা

আবারো ক্ষমা চাইলেন সাকিব আল হাসান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৬:৫১ পিএম

আবারো ক্ষমা চাইলেন সাকিব আল হাসান
Swapno

মাঠে মেজাজ হারিয়ে ফেলা সাকিবের কাছে নতুন কিছু নয়। তবে এবার যেন একটু বেশিই করে ফেলেছেন। চির প্রতিদ্ব›দ্বী আবাহনীর বিপক্ষে খেলতে নেমে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান যে কাণ্ড ঘটালেন, তাতে হতবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। লক্ষ্য ১৪৬ রানের। শেরে বাংলায় ৯ রানেই ৩ উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে রীতিমত ধুঁকছে আবাহনী। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহীম দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করছেন।


পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। মোহামেডানের তখন ৩ উইকেটে ২১ রান। ওভারের শেষ বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহীমের প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, কিন্তু আম্পায়ার ইমরান পারভেজ রিপন তাতে অনড়। আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ফের মেজাজ হারান। দৌড়ে এসে তিন স্ট্যাম্প তুলে আছাড় মারেন।


সাকিবের মতো এতবড় সুপারস্টার যখন এমন আচরণ করেন, সেটা তো অবাক করেই। এই ঘটনা নিয়ে এখন সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে সাকিব তার ভুলটা বুঝতে পেরেছেন। অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


ফেসবুকে এক পোস্টে সাকিব লিখেছেন, প্রিয় ভক্ত ও অনুসারীরা, বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছেন, তাদের ম্যাচটা নষ্ট করে দেয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।


সাকিব আরো যোগ করেন, কিন্তু মাঝেমধ্যে কিছু কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজম্যান্ট, টুর্নামেন্ট অফিসিয়াল এবং আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন