Logo
Logo
×

খেলাধূলা

খেলাধূলা মনোবল শক্ত রাখে: টিটু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৪ পিএম

খেলাধূলা মনোবল শক্ত রাখে: টিটু
Swapno

মিশাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১১টায় নগরীর খানপুরস্থ পোলষ্টার ক্লাব মাঠে ফাইনাল ম্যাচের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মিশাল ফাউন্ডেশনের সভাপতি মো. নাঈম হোসেন মিশালের বড় ছেলে মোহাম্মদ উমার ফারুক। পোলষ্টার ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির বকুলের সভাপতিত্ব ও পারভেজের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. শামসুজ্জামান ভাষানী, পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন।

 

মো. নাঈম হোসেন মিশালের সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম, খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদের সভাপতি হানিফ কবির বাবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন সরদার, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, পোলষ্টার ক্লাবের সহ সভাপতি নূর উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হাসান রিয়েল, ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহীন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লি. সহ ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ কাজল। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরিফ হোসেন, সাগর, মিশু, সবুজ, অপু সহ মিশাল’র বন্ধুমহল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন