Logo
Logo
×

খেলাধূলা

ঢাকা টেস্ট দলে ফিরেছেন সাকিব

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০৫:২২ পিএম

ঢাকা টেস্ট দলে ফিরেছেন সাকিব

ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।ছবি : এএফপি

Swapno

আগামী ৪ নভেম্বর থেকে হোম অফ ক্রিকেটে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এ লক্ষ্যে মঙ্গলবার দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।ফিটনেস পরিক্ষার পর খেলার ছাড়পত্র পেয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার।তার সাথে আছেন পেসার তাসকিন আহমেদও।


অন্যদিকে টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে ওপেনিং করা মোহাম্মদ নাঈম শেখ।
প্রথম টেস্টের সবাই দলে আছেন।শুধু বাড়তি যোগ হয়েছেন সাকিব, তাসকিন, নাঈম ও নুরুল হাসান সোহান। স্কোয়াডটা হয়েছে তাই ২০ সদস্যের।


প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মিরপুরে পাকিস্তানের সাথে কেমন করে টাইগাররা, সে দিকেই তাকিয়ে আছে ক্রিকেট প্রেমিরা । আসার কারণ হচ্ছে দলে যুক্ত হয়েছেন ফিট সাকিব আল হাসান।


দ্বিতীয় টেস্টের দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন