Logo
Logo
×

খেলাধূলা

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে লিটন দাসের জবাব

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ পিএম

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে লিটন দাসের জবাব
Swapno

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন লিটন কুমার দাস।সমালোচনার জবাব ব্যাট হাতে দিয়ে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করায় র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন তিনি। 

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন লিটন।চট্টগ্রাম টেস্টে লিটন ছাড়াও ব্যাট হাতে ভালো করেছেন মুশফিকুর রহিম।তিনিও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৪ ধাপ।বর্তমানে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম স্থান তার। 

বল হাতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।দুই ধাপ এগিয়ে তার অবস্থান ২৩তম।ম্যাচে ৭ উইকেট তুলে নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে অবস্থান করছেন ইংলিশ ক্রিকেটার জো রুট। দুইয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, অজি ব্যাটার মার্নাস লাবুশেন ও ভারতের রোহিত শর্মা।

বোলারদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন অজি পেসার প্যাট কামিন্স। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজেলউড ও শাহীন শাহ আফ্রিদি। 

অলরাউন্ডার তালিকায় সবার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দুইয়ে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন। তিনে রবিন্দ্রন অশ্বিন, চারে বেন স্টোকস ও পাঁচে রয়েছেন আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন