Logo
Logo
×

খেলাধূলা

মাত্র ৫০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে ঢাকা টেস্ট। 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৩:৫৩ পিএম

মাত্র ৫০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে ঢাকা টেস্ট। 
Swapno

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল (শনিবার) মাঠে গড়াবে। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকরা মাত্র ৫০ টাকাতেই গ্যালারিতে বসে দেখতে পাবেন শেষ টেস্ট। সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে টিকেট এর দাম।

 

আজ (শুক্রবার) থেকেই ক্রিকেটপ্রেমীরা টিকিট সংগ্রহ করতে পারছেন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে।

 

বিসিবি এক বিবৃতিতে টিকিটের বিষয়ে বিস্তারিত জানিয়েছে।মোট পাঁচ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে। সেগুলো হলো- গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারি ৫০ টাকা।

 

করোনাভাইরাস সতর্কতায় মিরপুরে টি-টোয়েন্টি সিরিজে পূর্ব গ্যালারির ওপরের অংশে বসে খেলা দেখেছেন বেশিরভাগ দর্শক। চট্টগ্রামেও দুটি গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত ছিল। ঢাকা টেস্টেও তেমনটাই থাকবে।

 

করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নেওয়া দর্শকরাই কেবল খেলা দেখার সুযোগ পাবেন। প্রবেশের সময় দেখাতে হবে টিকা গ্রহন সার্টিফিকেট তবে ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন