Logo
Logo
×

খেলাধূলা

উইকেট নিয়ে অযুহাত দেওয়া কাম্য নয়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

উইকেট নিয়ে অযুহাত দেওয়া কাম্য নয়

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক।

Swapno

পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে কোন অযুহাত দেখানো কাম্য নয় বলে মনে করেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়াক মুমিনুল হক। গত কয়েক বছর ধরে মিরপুরের মাঠে স্পিন সহায়ক উইকেট বানিয়ে সাফল্য আদায় করার এক প্রকার পদ্ধতি তৈরি করেছিলো টাইগাররা। তবে এই পদ্ধতি কাজ করে না উপমহাদেশের বাকী দেশগুলোতে।


এই স্পিন সহায়ক উইকেট বানিয়ে গত কয়েক বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজদের মতো দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। তবে এর বিপরীত ফলাফল দেখা গেছে শ্রীলঙ্কা, পাকিস্তানদের বিপক্ষে।


পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে মিরপুরের উইকেট কেমন হবে তা নিয়ে চলছে অনেক গুঞ্জন। সে বিষয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দলই তা-ই করে। আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ।’


তিনি আরও বলেন, ‘মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠিনৃআমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম। সাদা বলে দুই পাশ থেকে নতুন বল থাকে, তখন বিভিন্ন কিছুর মুখোমুখি হতে হয় ব্যাটসম্যানদের। তবে লাল বল তো একটিই থাকে। আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে।’


উইকেট যেমনই হোক না কেন তাতে ভালো পারফর্ম করাই একজন পেশাদর ক্রিকেটারের কাজ। ধানক্ষেতে খেলা হলেও সেখানে ভালো করতে হবে বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না। পেশাদার ক্রিকেটারদের যদি ধানক্ষেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে। আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরও ভালো হয়।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন