বয়স ২১ বছর ২১ দিন,২১ সালেই জাতীয় দলে অভিষেক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০৯ পিএম
মাহমুদুল হাসান জয়ের টেস্ট অভিষেক।
ছোট বেলা থেকেই ক্রিকেটের পাগল মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের ৯৯তম ক্রিকেটার হিসেবে চাঁদপুর থেকে উঠে আসা এই তরুণের মাথায় টেস্ট ক্যাপ উঠেছে। ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে এই তরুন। লেগে থাকে যারা তাদের সপ্ন পুরন হবেই। জয়ের বেলায়ও সেটাই হল। আজ (শনিবার)তার সেই স্বপ্ন পূরণ হলো অবশেষে। প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এর কাছ থেকেই টেস্ট ক্যাপ পেলেন জয়।
মোটেই অপরিচিত নন মাহমুদুল হাসান জয়, যুব বিশ্বকাপজয়ী দলের টপ অর্ডার ব্যাটার তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেঞ্চুরিতেই ফাইনাল নিশ্চিত করেছিল যুবদল। তামিম ইকবাল থাকলে নতুন করে ওপেনিং জুটি নিয়ে ভাবনার কিছু থাকতো না। কিন্তু তার অনুপস্থিতিতে সাদমানের সঙ্গী নিয়ে বিস্তর ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টেকে।পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হচ্ছেন জয়।

বয়সভিত্তিক ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করলেও জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে হবে এই ক্রিকেটারকে। ক্রিকেটের অভিজাত সংস্করণে জয়কে নিয়ে শুরু থেকেই ইতিবাচক ভাবনায় ছিলেন নির্বাচকরা। চট্টগ্রাম ও ঢাকাতে আনুষ্ঠানিক অনুশীলনে জয়কে নিয়ে নতুন বল, পুরনো বলে আলাদাভাবে কাজ করেছেন কোচরা। শুক্রবার ইনডোরে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও এই তরুণকে নিয়ে বাড়তি কাজ করেছেন।
সদ্যই শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগেও দারুণ সময় কাটিয়েছেন তরুণ এই ব্যাটার। ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৪৬০ রান। সর্বোচ্চ ১২১। চলমান জাতীয় লিগেই দুটি সেঞ্চুরি পেয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা এই ব্যাটার ঢাকা মেট্রোর বিপক্ষে ১১২ ও ২৯ রান করেন। এরপর বরিশাল বিভাগের বিপক্ষে খেলেন ১২১ রানের ইনিংস।
শেষ রাউন্ডে খেলেছেন ৮৩ রানের ইনিংস। সব মিলিয়ে টানা তিন ম্যাচে তার মোট সংগ্রহ মোট ৩৪৫ রান। জাতীয় লিগের দুর্দান্ত পারফরম্যান্স জয়কে আত্মবিশ্বাসী করে রেখেছে।দলকে ভালকিছুই দিতে পারবেন আশা জয়ের।


