Logo
Logo
×

খেলাধূলা

এজাজের রেকর্ড ইতিহাসে প্রথম

Icon

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৭:১০ পিএম

এজাজের রেকর্ড ইতিহাসে প্রথম
Swapno

নিউজিল্যান্ড এর হয়ে ম্যাচের প্রথম ১০ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন এজাজ প্যাটেল। সফরকারী দলের সদস্য হিসেবে ১০ উইকেট নেওয়ার রেকর্ডও এবারই প্রথম। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এই কীর্তি গড়েছেন এজাজ। 

 

ইনিংসে ১০ উইকেট নেওয়া ইতিহাসের তৃতীয় বোলার তিনি। এর আগে এই কীর্তি দেখিয়েছেন জিম ল্যাকার ও অনিল কুম্বলে। তবে ল্যাকার বা কুম্বলে কেউই ম্যাচের প্রথম ১০ উইকেট শিকার করতে পারেননি।  

 

এই ১০ উইকেট পেতে এজাজকে বল করতে হয়েছে ৪৭.৫ ওভার। পাকিস্তানের বিপক্ষে কুম্বলের লেগেছিল মাত্র ২৬.৩ ওভার। ইংল্যান্ডের স্পিনার ল্যাকার অজিদের ১০ উইকেট পেয়েছিলেন ৫১.২ ওভার বল করে। তবে কেউই পারেন নি এক ইনিংসের সব গুলো উইকেট তুলে নিতে। 

 

প্রথম দিনের চারটি উইকেটই শিকার করেছিলেন এজাজ। দ্বিতীয় দিনেও ভারত দাঁড়াতেই পারেনি তার সামনে। ১০৯.৫ ওভারে ৩২৫ রানের মধ্যে গুটিয়ে যায় ভারত। ভারতের সব উইকেট শিকার করার ইনিংসে এজাজের বোলিং ফিগার ছিল - ৪৭.৫-১২-১১৯-১০।

 

বাংলাদেশের তাইজুল ইসলাম ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট পেয়েছিলেন, যা টেস্ট ইতিহাসের সেরা বোলিং ফিগারের তালিকায় ৩৩তম। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন