নিউজিল্যান্ড সফরেও হয়তো পাওয়া যাবে না সাকিবকে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৫৭ পিএম
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। ইনজুরি ও পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মারছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ছিলেন না দেশ সেরা এই অলরাউন্ডার। এবার আসন্ন নিউজিল্যান্ড সফরেও ১৮ জনের দলে থাকলেও সাকিবকে টিম টাইগাররা পাবে কিনা তা নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব।
সাকিব আল হাসান বিসিবির কাছে ছুটি চেয়ে চিঠি পাঠালেও তাকে কেনো দলে রাখা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাকিবের ছুটি চাওয়ার মূল কারণ জানতে চান।
ইনজুরি থাকার কারণে বিশ্বকাপের শেষ কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি আবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেও তাকে পাওয়া যায়নি। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে আজ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। কিন্তু এই টেস্টের পরে আবার বাংলাদেশ জাতীয় দল নাও পেতে পারে সাকিব আল হাসানকে।
পাকিস্তান টেস্ট শেষ হওয়ার পর ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে মমিনুল বাহিনী। সেই সফরে শুধুমাত্র ২ টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
আসন্ন এই সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিনন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং নাঈম শেখ।


