Logo
Logo
×

খেলাধূলা

এবার মৃত্যুর কাছে পরাজিত সবচেয়ে প্রবীন টেস্ট ক্রিকেটার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১১:০৮ পিএম

এবার মৃত্যুর কাছে পরাজিত সবচেয়ে প্রবীন টেস্ট ক্রিকেটার
Swapno

পৃথিবীর মায়া ছেড়ে গেলেন সবচেয়ে প্রবীন টেস্ট ক্রিকেটার এইলিন অ্যাশ। ১১০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইংল্যান্ডের এই নারী ক্রিকেটার এইলিন অ্যাশ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এইলিন অ্যাশের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শেষ বিদায়ে তারা অ্যাশকে সম্মান জানিয়ে বলেছে, ‘তিনি এমন একজন অসাধারণ নারী ছিলেন, যিনি অসাধারণ একটি জীবনযাপন করেছেন।’

১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে ইংল্যান্ডের জার্সি গায়ে ৭টি ম্যাচ খেলেছেন অ্যাশ। ডান হাতি পেসার ছিলেন এইলিন অ্যাশ। নিয়েছেন ১০টি উইকেট।অবসর নিয়েছেন তিনি ১৯৪৯ সালে।

শুধু ক্রিকেটই নয়,খেলেছেন গলফ। একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গোয়েন্দাবাহিনী ইউকে সিক্রেট ইন্টেলিজেন্সের এম সিক্সটিনে কাজ করেছেন এইলিন অ্যাশ। তবে সবকিছু ছাপিয়ে ইংল্যান্ড নারী ক্রিকেটের কিংবদন্তি মূখ ছিলেন এইলিন অ্যাশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন