Logo
Logo
×

খেলাধূলা

জাভির প্রথম হার

Icon

যুগের চিন্তা স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৫২ পিএম

জাভির প্রথম হার
Swapno

জাভির বার্সার কোচিং ক্যারিয়ারে মাত্র চতুর্থ ম্যাচে এসেই হারে মুখ দেখতে হলো। তাও আবার নিজেদের মাঠেই। গতকাল (৪ ডিসেম্বর) ক্যাম্প ন্যু তে রিয়াল বেটিসের বিপক্ষে হেরে যায় বার্সা। যার ফলে জাভি তার বার্সার কোচিং ক্যারিয়ারের প্রথম হারের স্বাদ গ্রহন করেন।

 

লা লিগায় ১৫ ম্যাচে চতুর্থ হারে আগের ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকলো কাতালানরা। এক ম্যাচ বেশি খেলে বেতিস নবম জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

 

নিজেদের মাঠে বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণনির্ভর খেলা হয়েছে। তবে কোনও দলই লক্ষভেদ করতে পারেনি। বিরতির পর জর্দি আলবা-উসমান ডেম্বেলেরা আক্রমণে এগিয়ে থেকেও গোল পাননি। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছে স্বাগতিকরা। তবে বেতিসের গোলের তালা খুলতে পারেনি।

 

তবে বেতিস ভুল করেনি। ৭৯ মিনিটে সফরকারীরা এগিয়ে যায় হুয়ানমির লক্ষ্যভেদে। প্রতিআক্রমণে ওঠে সফল হয় দলটি। ক্রিস্তিয়ান তেল্লোর সহায়তায় হুয়ানমি অরক্ষিত অবস্থায় থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোলকিপার মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন।

 

গোল শোধে শেষ ১০ মিনিট চেষ্টার কমতি রাখেনি বার্সেলোনা। তবে মেমফিস ডিপাই-লুক ডি ইয়ংরা জাল খুঁজে পাননি। তাদের ঠেকিয়ে দিয়ে ন্যু ক্যাম্প থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বেতিস। সমান্তরালে কোচ হিসেবে বার্সেলোনায় প্রথম হার দেখতে হয়েছে জাভিকে।

 

আগামী ৯ ডিসেম্বর আবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে জাভির শিষ্যদের।  তাও আবার তাদের মাঠে খেলতে নামতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন