ইনজুরির হানা দিলো বাংলাদেশ ফুটবল জাতীয় দলের অধিনায়ক ও দেশ সেরা ডিফেন্ডার তপু বর্মনকে। প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো তপুকে।
পুলিশ এফসির বিপক্ষে জত তুলে নেয় বসুন্ধরা কিংস। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে পুলিশ এফসির এক খেলোয়াড়ের সঙ্গে হাঁটুতে সংঘর্ষ হয় তপু বর্মনের। প্রাথমিক অবস্থায় মনে হয় লিগামেন্ট এর সমস্যা হতে পারে।
তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেসে যে লিগামেন্টে কোন সমস্যা হয় নি। তবু এই ইনজুরিতে কাটাতে হবে এক থেকে দেড় মাস। যে কারণে চলমান স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে তপুকে পাচ্ছে না বসুন্ধরা।
যার কারণে বাড়তি চাপ পড়ে যাবে বসুন্ধরা কিংস দলের উপর। ভরসার প্রতীক তপু বর্মনের সাথে তারা তাদের আরেক অন্যতম সেরা ডিফেন্ডারকেও পাচ্ছে না আগামী কয়েক সপ্তাহ। ইরানের ডিফেন্ডার খালিদ শাফিই আগেই চোটে ছিটকে গেছেন।
এই অবস্থায় রক্ষণ নিয়ে এখন বেশি ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। এসব তথ্য সোমবার ক্লাব সূত্র মাধ্যমে জানা গেছে।


