Logo
Logo
×

খেলাধূলা

পরিত্যক্ত হলো তৃতীয় দিনও

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৭:৫৭ পিএম

পরিত্যক্ত হলো তৃতীয় দিনও
Swapno

চলতি বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনে মাঠে গড়ায় নি একটি বলও। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল রাত থেকেই বৃষ্টি ঝরেছে। সোমবার সকালেও নেই কোন পরিবর্তন।

 

পরিস্থিতি অনুকূলে না থাকায় দুই দলকেই টিম হোটেল থাকার পরামর্শ দিয়েছিলেন ম্যাচ রেফারি। শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়া দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 
 


কাল পরশু আবহাওয়ার উন্নতির পূর্বাভাস রয়েছে। তাই বলেই চলে শেষ দুই দিনেই ম্যাচ জমিয়ে তুলতে চাইবে দুই দল। কালকেও ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলা হবে ৯৮ ওভার।

 

ঢাকা টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে   পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন