Logo
Logo
×

খেলাধূলা

৮ দলের লড়াই হতে পারে বিপিএলে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:২৯ পিএম

৮ দলের লড়াই হতে পারে বিপিএলে
Swapno

আসন্ন বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াবে ২০২২ সালের জানুয়ারি। সেই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিলেন। তার সাড়া দিয়েছে মোট আটটি ফ্র‍্যাঞ্চাইজি। যার কারণে আসন্ন বিপিএলে দেখা যেতে পারে আট দলের লড়াই। তবে এ বিষযয়ে এখনো কোন  চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি বিসিবি কর্তৃপক্ষ। 

আট ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সোমবার (৬ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘এবারের আসরে ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে । আজকে যা জানলাম, ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। এখন আমরা দেখবো, ওদের সম্পর্কে জানবো, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো। ফাইনাল হয়নি এখনও।’

করোনার কারণে এক মৌসুম পরে আয়োজন হতে যাচ্ছে বিপিএল। গত বছর বিপিএল না হওয়াতে বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ আয়োজন করা হয়েছিল। 

বিপিএলের গত আসরগুলোতে দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের মধ্যে  পার্থক্য ছিলো  চোখে পড়ার মতো। এবারের আসরে এই বিষয়টি নজড়ে রাখা হবে বলে জানিয়েছেন পাপন, ‘বিপিএল নিয়ে যখন প্রথম কথা হয়, আমি নিজে থেকেই প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম যে, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটারদের, বিশেষ করে ড্রাফটে যারা আছে, এটার পার্থক্য যাতে বেশি না হয়। আমাদের ক্রিকেটাররা যেন উপযুক্ত, তাদের যা পাওয়া উচিত, তা পায়। তবে এখনও পর্যন্ত আমি দেখিনি যে আল্টিমেটলি বিস্তারিত কী হয়েছে, এটা দেখবো।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন