ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল প্রেমীদের জন্য এক আবেগের নাম। সেই ইউসিএলের ২০২১-২২ সালে গ্রুপ স্টেজের শেষ সপ্তাহের খেলা শুরু হবে আজ।
আজ রাতে মুখোমুখি হবে ষোলটি দল। বাংলাদেশ সময় রাত ১১.৪৫ এ মুখোমুখি হবে গ্রুপ এ থেকে ম্যান. সিটি এবং লেইপজিগ। একই সময়ে একই গ্রুপের বাকী দুই দল মেসির পিএসজি মুখোমুখি হবে ক্লাব ব্রুজের। গ্রুপ এ থেকে ইতিমধ্যে ম্যান সিটি ও পিএসজি রাউন্ড অফ সিক্সটিনের জন্য নিশ্চিত হয়ে গেছে।
গ্রুপ সি—এর চারদল মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। আয়াক্সের বিপরীতে খেলবে স্পোর্টিং এফসি আর ডর্টমুন্ডের বিপরীতে খেলবে বেসিক্তাস। এই গ্রুপ থেকে আয়াক্স এবং স্পোর্টিং এফসি রাউন্ড অফ সিক্সটিনে খেলার সুযোগ পেয়ে গেছে।
বাকী চারটি খেলাও হবে রাত ২ টার সময়। গ্রুপ ডি তে বড় ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ। এই দুই দলই পরবর্তী রাউন্ডের যাওয়ার টিকেট পেয়ে গেলেও লড়বে গ্রুপ শীর্ষ অবস্থানের জন্য। এই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে শেরিফ ও শাখতার।
সবার দৃষ্টি যে গ্রুপে থাকবে সেটি হলো গ্রুপ বি। কারণ এই গ্রুপের একমাত্র লিভারপুলের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত, বাকী তিন দলেরই সুযোগ আের্ছ পরের রাউন্ডে যাওয়ার কিন্তু তার জন্য মুখিয়ে থাকতে হবে অন্যের খেলার দিকে।
রাতে মুখোমুখি হবে লিভারপুল ও এসি মিলান। ৫ ম্যাচে ৫ টিতেই জয় নিয়ে ফর্মের তুঙ্গে রয়েছে তারা। কিন্তু পরের রাউন্ডে উঠেতে চাইলে জয়ের বিকল্প নেই মিলানেরও। মিলান জয় পেলেও মুখিয়ে থাকতে হবে গ্রুপের আরেক ম্যাচের জন্য। অপর ম্যাচে লড়বে পর্তো এর এ. মাদ্রিদ। পর্তো জয় পেলে সরাসরি পরের রাউন্ডে যেতে পারবে আর হারলে বাদ পড়বে। কিন্তু মজার ব্যাপার হবে ড্র করলে। তখন তাদের আবার এসি মিলানের খেলায় নজড় রাখতে হবে। সব কিছু ছাপিয়ে রাতেই দেখা যাবে কোন দল রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারে।


