Logo
Logo
×

খেলাধূলা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:০২ পিএম

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
Swapno

তিন দলের লড়াই নিয়ে এক শিরোপার আয়োজন করেছিলো ভারত। যেখঅনে অংশগ্রহন করেছিলো ভারতের দুটি অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে মাত্র ৫৩ রানে গুটিয়ে দেয় ভারত অনূর্ধ্ব-১৯ দলকে।


আগে ব্যাট করে টাইগররা ২৩৪ রান সংগ্রহ করে। ২৩৫ রানের ব্যাট করতে নেমে মাত্র ৫৩ রান করতে পারে পুরো ভারত দল। বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান নয়নের ঘূর্ণিতে তছনছ হয়ে যায় ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের ব্যাটিং ইউনিট। ফলে ১৮১ রানের বড় ব্যবধানে জিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের মূল নায়ক আশিকুর জামান। ব্যাট হাতে হাফসেঞ্চুরির পর কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।


আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসের ফাইনালে টস হেরে ব্যাটিংয় করতে নামে বাংলাদেশ যুবারা। ওপেনিংয়ে ছিল দারুণ ব্যর্থতা। শূন্য রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ম্যাচে ফেরান আইচ মোল্লা ও আশিকুর জামান। আইচের ৯৩ রানের ইনিংসের কল্যাণে বাংলাদেশ ৪১.৪ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৩৪ রান। ৯১ বলে ১০ চার ও ২ ছক্কায় আইচ নিজের ইনিংসটি সাজিয়েছেন। এরপর লেট অর্ডারে ব্যাটিংয়ে নামা আশিকুর ৫৮ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। মূলত শেষ দিকে তার ইংনিংসেই ২৩৪ পর্যন্ত যেতে পারে বাংলাদেশের যুবারা।


২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আশিকুর ও নাঈমুরের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ভারত। তাদের স্কোরশিট হয়ে উঠে মোবাইল নম্বরের ডিজিট! কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পেঁৗছাতে পেরেছেন। উদয় সাহারান ২৩ ও কৌশল তাম্বের ব্যাট থেকে এসেছে ১১ রান। মাত্র ২১.৩ ওভারে ৫৩ রান তুলতেই অলআউট হয় ভারত।


বাংলাদেশি বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার নাঈমুর ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করা আশিকুর ৪ ওভারে ৮ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি মেহরাব হাসান ২টি ও জুনিয়র সাকিব নিয়েছেন ১ উইকেট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন