Logo
Logo
×

খেলাধূলা

উইলিয়ামসন খেলবেন না বাংলাদেশের বিরুদ্ধে

Icon

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:০২ পিএম

উইলিয়ামসন খেলবেন না বাংলাদেশের বিরুদ্ধে
Swapno

ব্ল্যাককেপ্সদের ভরসার প্রতীক কেন উইলিয়ামসন। কিন্তু বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড পাবে না তাদের দলনেতাকে। ইনজুড়ির কারণে ছিটকে গেলেন বিশ্বসেরা এই ব্যাটার। ইনজুরির কারণে দুইমাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।


এ বিষয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘কেন (উইলিয়ামসন) ঠিকভাবেই এগোচ্ছে। তবে আমি শুরুতেই বলেছিলাম, সম্ভবত বড় সময়ের জন্য ছিটকে পড়তে যাচ্ছে সে। গতবার এটা ছিল আট কিংবা নয় সপ্তাহ। আমার মনে হয়, এবারও এতটা সময়ই বাইরে থাকতে হবে তাকে।’


ভরসার প্রতীক কেন। দলের প্রধান চালিকা শক্তি হয়ে থাকে সবসময়। উইলিয়ামসনের নেতৃত্বে কানপুরে সিরিজের প্রথম টেস্টে হারের মুখ থেকে জয়সম এক ড্র নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। কিন্তু পরেই লাথামের নেতৃত্বে ৩৭২ রানের বড় ব্যবধানে হারে কিউইরা। সাথে হারায় টেস্টের শীর্ষস্থান।


বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট তো খেলতেই পারবে না সাথে পরের দুই মাস ও মাঠে নামা হবে না তার। আবার তাকে নিয়ে কোন ঝুকিও নিতে চান না নিউজিল্যান্ডের কোচ। স্টিড জানালেন, উইলিয়ামসনের কনুইয়ে অস্ত্রোপচার লাগবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। তবে ফেব্রুয়ারি—মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিয়মিত অধিনায়ককে পাওয়া যাবে, সেটাও বলা যাচ্ছে না।


কিউই কোচ বলেন, ‘আমরা নির্দিষ্ট একটা সময় বেঁধে দিচ্ছি না। তার কনুই কতটা চাপ নিতে পারে এটা একটা ব্যাপার। কারণ টেস্ট আঙিনায় ট্রেনিং এবং ব্যাটিংয়ে বাড়তি সময় দিতে হয়। কেনের কঠিন সময় যাচ্ছে। কেননা সে শুধু টেস্ট নয়, নিউজিল্যান্ডের হয়ে কোনো খেলাই মিস করতে চায় না।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন