Logo
Logo
×

খেলাধূলা

সাকিব ভাঙ্গলো ইয়ান বোথামের রেকর্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৭:১৯ পিএম

সাকিব ভাঙ্গলো ইয়ান বোথামের রেকর্ড
Swapno

দ্রুততম সময়ে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান ও ২০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড করলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে তৃতীয় ইনিংসে ৪০০০ রানের মাইলফলক ছুয়ে এই কৃতিত্ব গড়েন তিনি। নিজের ক্যারিয়ারের ৫৯ তম টেস্টে এসে এই রেকর্ড গড়লেন সাকিব আল হাসার্ন।


দ্রুততম সময়ে অনন্য এই ডাবলের রেকর্ডটি এত দিন ছিল ইয়ান বোথামের দখলে। তার লেগেছিল ৬৯ টেস্ট। সাকিব ১০ টেস্ট কম সময় নিলেন।


সাকিব ও বোথামের ছাড়াও এই মাইলফলক ছুয়েছেল আরো অনেক ক্রিকেটের লিজেন্ড। তারা হলেন গ্যারি সোবাস, কপিল দেব, জ্যাক ক্যালিস এবং ড্যানিয়েল ভেট্টরির। এদের মধ্যে এখনো অবসর হয়নি শুধু সাকিবই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন